Headlines

বন্ধের দিনে ডাকঘরে চোরের হানা, উধাও লক্ষাধিক টাকা!

উদয়পুরে ফের চুরির ঘটনায় চাঞ্চল্য। এবার বন্ধের দিনের সুযোগ নিয়ে উদয়পুরের খিলপাড়া ডাকঘরে হানা দিল চোরের দল। ডাকঘরের দরজা ভেঙে নগদ কয়েক লক্ষাধিক টাকা সহ বেশ কিছু সামগ্রী নিয়ে চম্পট দেওয়ার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার প্রতিদিনের মতো ডাকঘর খুলতে যান কর্মী ননীগোপাল দাস। ভিতরে ঢুকেই তিনি দেখতে পান, ডাকঘরের বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি বুঝতে…

Read Full News

কাঠগড়ায় রতনলাল, বিস্ফোরক জিতেন্দ্র!

ওয়েব নিউজ কপি:রাজ্যের মন্ত্রী রতনলাল নাথকে ঘিরে সরব বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একাধিক ইস্যুতে রতনলাল নাথের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র আক্রমণ করেন তিনি।বিরোধী দলনেতার বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রতনলাল নাথকে কার্যত আসামীর কাঠগড়ায় দাঁড় করিয়ে জিতেন্দ্র চৌধুরীর বিস্ফোরক প্রতিক্রিয়ায় নতুন করে উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে।তবে বিরোধী দলনেতার এই অভিযোগ…

Read Full News

মণিপুরে বন্ধক নতুন মারুতি, বিপাকে মালিক!

ওয়েব নিউজ কপি:নতুন মারুতি গাড়ি ভাড়ায় দিয়ে বিপাকে পড়েছেন আমতলির চারিপাড়া এলাকার বাসিন্দা কর্ণজিৎ ভৌমিক। অভিযোগ, মাসিক ১১ হাজার টাকার বিনিময়ে ভাড়ায় দেওয়া তাঁর TR-01-CF-0520 নম্বরের গাড়িটি একাধিক ব্যক্তির হাত ঘুরে শেষ পর্যন্ত মণিপুরে এক যুবকের কাছে বন্ধক রাখা হয়েছে।অভিযোগ অনুযায়ী, কর্ণজিৎ ভৌমিক তাঁর গাড়িটি ফুলতলীর মতিনগর এলাকার আশিস মিয়ার কাছে ভাড়ায় দেন। পরে আশিস…

Read Full News

শিক্ষক সংকটে শম্ভু চন্দ্র পাড়া স্কুল, নেই টয়লেট-বাউন্ডারি!

মোহনপুর মহকুমাধীন লেফুঙ্গা ইন্সপেক্টর অফ স্কুলের অধীন লেম্বুছড়ার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুলে শিক্ষক স্বল্পতা সহ একাধিক সমস্যায় ব্যাহত হচ্ছে পঠনপাঠন। বিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ৮ জন শিক্ষক-শিক্ষিকা থাকার কথা থাকলেও বর্তমানে রয়েছেন মাত্র ৪ জন। ফলে একসঙ্গে একাধিক শ্রেণির ক্লাস নিতে হচ্ছে, যার প্রভাব পড়ছে পড়ুয়াদের শিক্ষায়।শুধু শিক্ষক সংকটই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শৌচালয়ের…

Read Full News

গুরুদেব শান্তিকালীর তিরোধান দিবসে শোভাযাত্রা, মানবসেবার অঙ্গীকার ভক্তদের

জিরানিয়া, ২৭ আগস্ট: গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ২৬তম তিরোধান দিবস উপলক্ষে বোরাখায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। শান্তিকালী আশ্রমের উদ্যোগে অনুষ্ঠিত হয় ধর্মীয় শোভাযাত্রা।আশ্রম সূত্রে জানা যায়, মানবসেবা, ধর্মের প্রচার-প্রসার ও শিক্ষার বিস্তারে গুরুদেব শ্রী শ্রী শান্তিকালীর ভূমিকা স্মরণ করে প্রতি বছর তাঁর তিরোধান দিবস পালন করা হয়। ২০০০ সালের ২৭ আগস্ট জিরানিয়া মহকুমার বোরাখা…

Read Full News

₹১৬৮ কোটির ইয়াবা উদ্ধার, বড়সড় সাফল্য অসম রাইফেলসের

শিলচর, ২৬ আগস্ট: আন্তঃরাজ্য মাদক পাচারচক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস। ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (DRI), শিলচরের সঙ্গে যৌথ অভিযানে কাছাড় জেলার লখিপুরের জুজাং পাহাড় এলাকায় প্রায় ₹১৬৮ কোটি মূল্যের ৫ লক্ষ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।২৫-২৬ আগস্ট রাতে চালানো অভিযানে প্রায় ৬০ কেজি ইয়াবা উদ্ধার হয়। ঘটনায় এক মাদক পাচারকারীকে গ্রেফতার…

Read Full News

দেশভক্তি শেখাতে গিয়ে পতাকা বিতর্কে শাসক!

বিরোধীদের দেশভক্তি শেখাতে গিয়ে জাতীয় পতাকা ঘিরেই বিতর্কে জড়ালেন শাসক দলের নেতা। বিধানসভায় পতাকা প্রদর্শনের ধরন নিয়ে উঠেছে অবমাননার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা।

Read Full News

বিধানসভায় উল্টো জাতীয় পতাকা, বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা

ত্রিপুরা বিধানসভায় জাতীয় পতাকা উল্টোভাবে ধরাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেব্বর্মা উল্টো জাতীয় পতাকা হাতে তুলে ধরেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Read Full News

যোগেন্দ্রনগরে CPIM কার্যালয়ে হামলার অভিযোগ, পরিদর্শনে এম.এ. বেবি ও জিতেন চৌধুরী

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকায় CPIM কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় কার্যালয় পরিদর্শন করেন CPIM-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব।পরিদর্শনের সময় তাঁরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ঘটনার বিষয়ে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ঘটনায় BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে CPIM। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের…

Read Full News

ছাগল চুরির অভিযোগে বিক্রমনগরে তাণ্ডব, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

ছাগল চুরি ও ছাগল হত্যার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, গৌতম দত্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছাগল চুরি এবং নির্যাতনের অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির একটি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে সেটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত…

Read Full News