মধ্যরাতের আগুনে সর্বস্বান্ত পরিবার! থলিবাড়িতে পুড়ে ছাই দুটি বসতঘর
যাত্রাপুর, ২২ জুন: গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি বসতঘর। ঘটনাটি ঘটেছে যাত্রাপুর থানা এলাকার থলিবাড়ি এডিসি ভিলেজে। এই ঘটনায় সর্বস্ব হারিয়ে অসহায় অবস্থায় পড়েছেন মিলন পাল ও তাঁর পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত প্রায় সাড়ে তিনটার দিকে মিলন পালের বাড়ি থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন পরিবারের সদস্যরা।…
