সাংবাদিক পরিচয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ! সোনামুড়ায় আটক যুবক, পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী
সোনামুড়া, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ করে ভিডিও ধারণ এবং পরে অর্থ আদায়ের চেষ্টা করার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন সোনামুড়ার তামসাবাড়ি এলাকার বাসিন্দারা। অভিযুক্তের নাম মফিজ মিয়া।স্থানীয় সূত্রে জানা যায়, তামসাবাড়ি এলাকার একটি বেকারি কারখানায় মালিকের অনুপস্থিতিতে মফিজ মিয়া নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে প্রবেশ করেন।…
