Headlines

ঘুমের ঝাপটায় ভয়াবহ দুর্ঘটনা! দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানে সজোরে ধাক্কা অ্যাম্বুলেন্সের

আগরতলা, ৪ আগস্ট: চালকের চোখে ঘুম নেমে আসতেই ঘটল বড়সড় দুর্ঘটনা। মঙ্গলবার ভোরে পরিমল চৌমুহনি জাতীয় সড়কে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মারুতি ভ্যানকে সজোরে ধাক্কা মারে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরের দিকে অ্যাম্বুলেন্স চালক ঘুমিয়ে পড়ায় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এরপর সেটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মারুতি ভ্যানের সঙ্গে ধাক্কা খায়।…

Read Full News

ঐতিহ্যবাহী কের পূজায় রাজবাড়িতে মুখ্যমন্ত্রী মানিক সাহা, শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার ঐতিহ্যবাহী ও ধর্মীয় সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব কের পূজা উপলক্ষে মঙ্গলবার আগরতলার রাজবাড়িতে অনুষ্ঠিত পূজায় দর্শন করতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।এদিন মুখ্যমন্ত্রী রাজপরিবারের ঐতিহ্যবাহী কের পূজার আচার-অনুষ্ঠানে উপস্থিত থেকে দেবতার আশীর্বাদ গ্রহণ করেন। তিনি রাজ্যের শান্তি, সম্প্রীতি, সুখ-সমৃদ্ধি এবং সর্বস্তরের মানুষের কল্যাণ কামনা করেন।কের পূজা ত্রিপুরার প্রাচীন রাজকীয়…

Read Full News

প্রয়াত ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার

ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ড. ডি.ওয়াই. পাতিল আর নেই। তাঁর প্রয়াণে গভীর শোকের ছায়া নেমে এসেছে বিভিন্ন মহলে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা।এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, ড. পাতিলের প্রশাসনিক দক্ষতা, জনকল্যাণে তাঁর অবদান এবং সমাজের প্রতি তাঁর নিষ্ঠা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং…

Read Full News

প্রভু বাড়ি ও মধ্যপাড়ার পুকুর সংস্কার কাজ পরিদর্শনে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা

আগরতলা: শহরের জলাশয় সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখতে সোমবার প্রভু বাড়ির পুকুর এবং মধ্যপাড়া চলমান সংঘ সংলগ্ন পুকুর পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।পরিদর্শনকালে তিনি চলমান সংস্কার কাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন এবং নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন…

Read Full News

চুরির পাঁচ ঘণ্টার মধ্যেই উদ্ধার বাইক, ধর্মনগরে গ্রেফতার অভিযুক্ত

ধর্মনগর: চুরির মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করে অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে ধর্মনগর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার ধর্মনগরের জেল রোড এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা TR 05G 5659 নম্বরের একটি মোটরসাইকেল আটক করা হয়।প্রাথমিক…

Read Full News

হরিনায় জগন্নাথ জিউ মন্দিরের উন্নয়নে ৮.৩৮ লক্ষ টাকার প্রকল্প, শিলান্যাস করলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী

হরিনা: এলাকার ঐতিহ্যবাহী জগন্নাথ জিউ মন্দিরের পরিকাঠামোগত উন্নয়নে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে উন্নয়ন প্রকল্পের শিলান্যাস করেন এলাকার বিধায়ক জিতেন্দ্র চৌধুরী।জানা গেছে, বিধায়কের উন্নয়ন তহবিল থেকে প্রায় ৮ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে মন্দিরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। এই প্রকল্পের মাধ্যমে মন্দিরের পরিকাঠামো আরও আধুনিক ও উন্নত করা হবে বলে জানানো…

Read Full News

জল সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে স্মারকলিপি, সরব গণতান্ত্রিক নারী সমিতি

আগরতলা: এলাকার পানীয় জল-সহ বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যার সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশনের সহকারী ইঞ্জিনিয়ার নির্মল কান্তি পালের কাছে স্মারকলিপি প্রদান করল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পূর্ব আগরতলা অঞ্চল কমিটি।সোমবার সংগঠনের প্রতিনিধিরা জল বোর্ডের দপ্তরে গিয়ে সহকারী ইঞ্জিনিয়ারের হাতে দাবি-সংবলিত স্মারকলিপি তুলে দেন। স্মারকলিপিতে এলাকাবাসীর দীর্ঘদিনের পানীয় জল সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান, নিয়মিত…

Read Full News

প্রদেশ কংগ্রেস ভবনে গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন, একাধিক ইস্যুতে বক্তব্য দলের

আগরতলা: ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে সোমবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে দলের নেতারা রাজ্যের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেন।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন উপস্থিত নেতৃবৃন্দ। পাশাপাশি রাজ্যের বিভিন্ন ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করে ভবিষ্যৎ কর্মসূচিরও ইঙ্গিত দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের…

Read Full News

তিন সন্তানের মায়ের রহস্যমৃত্যুতে বিশালগড়ে চাঞ্চল্য, আত্মহত্যা নাকি অন্য কিছু—তদন্তে পুলিশ

বিশালগড়: সিপাহীজলা জেলার বিশালগড়ের লালটিলা এলাকায় তিন সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম সনকা নম। তাঁর স্বামীর নাম বিকাশ নম।স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাড়িতে সনকা নমকে অচেতন অবস্থায় পাওয়া যায়। শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে মৃতার বাপের বাড়ির পরিবারের সদস্যরা এই…

Read Full News

স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে মিছিল-ডেপুটেশন, সরব বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারীরা

ধর্মনগর: স্মার্ট মিটার ব্যবস্থা বাতিলের দাবিতে সোমবার ধর্মনগরে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী সমিতি। কর্মসূচিতে বিপুল সংখ্যক গ্রাহক, কর্মচারী ও সংগঠনের সদস্যরা অংশ নেন।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে শেষ হয়। পরে প্রতিনিধিদল কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে স্মার্ট মিটার বাতিল, বিদ্যুৎ বিল নিয়ে…

Read Full News