Headlines

বিজেপির কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক, সাংগঠনিক ও রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা

রাজ্যের রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিজেপির কোর কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় প্রদেশ কার্যালয়ে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং কোর কমিটির সদস্যরা।সূত্রের খবর, বৈঠকে সংগঠনের বিভিন্ন বিষয়, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, আসন্ন রাজনৈতিক কর্মসূচি এবং জনসংযোগ আরও শক্তিশালী করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বিভিন্ন সাংগঠনিক বিষয় পর্যালোচনা…

Read More

দুধ-ডিম উৎপাদন বাড়াতে জোর, প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক

রাজ্যে প্রাণী সম্পদ বিকাশ সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে আজ গোর্খাবস্তিস্থিত প্রাণী সম্পদ বিকাশ অধিদপ্তরের কার্যালয়ের কনফারেন্স হলে এক রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব, অধিকর্তা এবং বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা। ২০২৬-২৭ অর্থবর্ষে দপ্তরের গৃহীত বিভিন্ন প্রকল্পের দ্রুত ও সঠিক বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা…

Read More

জিবি হাসপাতালে আহত ইমামের মৃত্যু, সিনিয়র চিকিৎসকদের অনুপস্থিতির অভিযোগে ক্ষোভ পরিবারের

সেকেরকোট এলাকায় মারুতি ভ্যান দুর্ঘটনায় গুরুতর আহত এক মসজিদের ইমামের মৃত্যুকে কেন্দ্র করে জিবি হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম নোমান উদ্দিন, তাঁর বাড়ি আসামে বলে জানা গেছে।পরিবারের সদস্যদের অভিযোগ, ছুটির দিনে হাসপাতালে পর্যাপ্ত সিনিয়র চিকিৎসক উপস্থিত না থাকায় তিনি প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হন। তাঁদের দাবি, সময়মতো অভিজ্ঞ চিকিৎসকদের নজরদারি ও উন্নত চিকিৎসা পেলে…

Read More

চারা বোঝাই বোলেরু উল্টে বড় দুর্ঘটনা! জম্পুইজলা-চম্পকনগর সড়কে আহত ৪

জম্পুইজলা থেকে চম্পকনগর যাওয়ার পথে বামশ্রী তৌয়মা এলাকায় একটি চারা বোঝাই বোলেরু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় চারজন আহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির নম্বর TR01S-1751।স্থানীয় সূত্রে জানা যায়, চারা বহনকারী বোলেরু গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। দুর্ঘটনায় গাড়ির চালকসহ মোট চারজন আহত হন। আহতদের মধ্যে চালক তুলনামূলকভাবে বেশি জখম হয়েছেন বলে জানা গেছে।দুর্ঘটনার…

Read More

শ্বশুরের দায়ের কোপে রক্তাক্ত জামাই! দফিদার এলাকায় চাঞ্চল্য, থানায় আশ্রয় নিলেন আহত যুবক

বোধজংনগর থানাধীন দফিদার এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক যুবক শ্বশুরের দায়ের কোপে গুরুতরভাবে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত যুবকের নাম রানা দেববর্মা। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ অনুযায়ী, কয়েক মাস ধরে রানা দেববর্মা তাঁর শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন। শনিবার পারিবারিক কোনও বিষয়কে কেন্দ্র করে বচসার জেরে তাঁর শ্বশুর উত্তম দেববর্মা ধারালো দা…

Read More

‘শিক্ষা বাঁচাও, অধিকার ফিরিয়ে দাও’—ত্রিপুরায় আন্দোলন জোরদারের ঘোষণা এসএফআইয়ের

ত্রিপুরার শিক্ষা ব্যবস্থা, ছাত্র অধিকার এবং বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার ঘোষণা দিল স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে, ত্রিপুরা রাজ্য সম্পাদক সৃজন দেব, রাজ্য সভাপতি প্রীতম শীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।সাংবাদিক সম্মেলনে সৃজন ভট্টাচার্য অভিযোগ করেন, ত্রিপুরায় ছাত্র রাজনীতির ক্ষেত্রে…

Read More

মনীষা দাসের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় তপশিলী জাতি সমন্বয় সমিতি, দলিত ও নারী নির্যাতনের বিরুদ্ধে সরব ত্রিপুরা

মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং ত্রিপুরাসহ সারা দেশে দলিত ও নারীদের উপর ক্রমবর্ধমান নির্যাতনের বিরুদ্ধে জনমত গড়ে তোলার লক্ষ্যে ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে অংশগ্রহণকারীরা মনীষা দাসের মৃত্যুর ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দলিত ও নারী নির্যাতন রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিভিন্ন…

Read More

শিক্ষার মানোন্নয়নে ৫ দফা দাবি, যুবরাজনগরে কংগ্রেসের ডেপুটেশন

যুবরাজনগর, ২২ জুন: এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্কুলগুলোর পরিকাঠামোগত মানোন্নয়নের দাবিতে পাঁচ দফা দাবি সনদ নিয়ে বিদ্যালয় পরিদর্শকের নিকট ডেপুটেশন প্রদান করল যুবরাজনগর ব্লক কংগ্রেস।পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার যুবরাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে হাফলং বাজারে দলীয় কর্মী-সমর্থকরা সমবেত হন। পরে একটি বর্ণাঢ্য মিছিল সংগঠিত করে বিদ্যালয় পরিদর্শকের কার্যালয়ে পৌঁছে ডেপুটেশন জমা দেন তারা।ডেপুটেশনে…

Read More

সংবাদ প্রকাশের পর অসহায় বৃদ্ধার পাশে বিধায়িকা কল্যাণী সাহা রায়

তেলিয়ামুড়া, ২২ জুন: সংবাদমাধ্যমে প্রকাশিত এক অসহায় বৃদ্ধার মানবেতর জীবনযাপনের খবরের পর দ্রুত পদক্ষেপ নিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা Kalyani Saha Roy। সোমবার গামাইবাড়ি এলাকার বাসিন্দা সান্তনা বালা দাসের বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন এবং বিভিন্ন সরকারি সুবিধা পুনরায় চালুর আশ্বাস দেন।কয়েকদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে বার্ধক্যের ভারে ন্যুব্জ সান্তনা বালা দাসের করুণ জীবনসংগ্রামের…

Read More

সাব্রুম রেল স্টেশনে ধরা দুই বাংলাদেশি যুবক, আদালতে পেশ পুলিশের

সাব্রুম, ২২ জুন: গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাব্রুম রেল স্টেশন এলাকা থেকে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে সাব্রুম থানার পুলিশ। সোমবার তাদের সাব্রুম আদালতে পেশ করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই যুবকের নাম রিফাক হাসান (১৮) ও তারেখ হোসেন (১৮)। রিফাকের বাড়ি বাংলাদেশের কুমিল্লার শ্রীমন্তপুর এলাকায় এবং তারেখের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকায়।রবিবার…

Read More