স্ত্রীকে হারিয়ে চরম সিদ্ধান্ত! বিষপানে আত্মহত্যার চেষ্টায় যুবক, চাঞ্চল্য রাজধানীতে
আগরতলা, ১৮ জুন: স্ত্রীকে হারানোর শোক সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলেন এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর রামনগর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে, যুবকের নাম নয়ন দাস। তাঁর বাড়ি রামনগর ৪ নম্বর এলাকায়, জগন্নাথ বাড়ি সংলগ্ন অঞ্চলে। পারিবারিক সূত্রে খবর, সম্প্রতি স্ত্রী রমা হরিজন দাসের মৃত্যুর পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন…
