Headlines

কমলপুরে মর্মান্তিক পথদুর্ঘটনা! বাইকের ধাক্কায় প্রাণ হারালেন ৬৪ বছরের মহিলা

কমলপুর, ১৬ জুলাই: ধলাই জেলার কমলপুরে পথদুর্ঘটনায় এক মহিলার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কমলপুর স্টেট ব্যাঙ্ক সংলগ্ন এলাকায় একটি মোটরবাইকের ধাক্কায় গুরুতর আহত হন সুমিত্রা দাস (৬৪)।স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার সঠিক কারণ এবং বাইক চালকের…

Read More

বিশ্রামগঞ্জে রেললাইনে বৃদ্ধের দেহ উদ্ধার, পরিচয় ঘিরে ধোঁয়াশা

বিশ্রামগঞ্জ, ১৬ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও আদিবাসী কলোনি এলাকার মধ্যবর্তী রেললাইনে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৭৫ থেকে ৮০ বছর। এলাকাবাসীর প্রাথমিক ধারণা, বৃহস্পতিবার সকাল প্রায় ১১টার দিকে একটি ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তবে কীভাবে এই…

Read More

দফা দাবিতে সিপাহীজলা জেলাশাসকের দ্বারস্থ দিব্যাঙ্গ সেল, দ্রুত পদক্ষেপের আশ্বাস

বিশালগড়, ১৬ জুলাই: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিপাহীজলা দিব্যাঙ্গ সেলের পক্ষ থেকে বৃহস্পতিবার সিপাহীজলা জেলার জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল-এর কাছে একটি স্মারকলিপি (ডেপুটেশন) প্রদান করা হয়।প্রতিনিধিদল তাদের ৯ দফা দাবি জেলাশাসকের সামনে তুলে ধরে। দাবিগুলোর মধ্যে দিব্যাঙ্গ ব্যক্তিদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা, অবকাঠামোগত উন্নয়ন এবং অন্যান্য জনস্বার্থমূলক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে…

Read More

পিণ্ডদান করতে গিয়ে চরম দুর্ভোগ! ভাঙা ঘাট, নেই শৌচাগার-চেঞ্জিং রুম—সোনামুড়ার বটতলীতে ক্ষোভ পুণ্যার্থীদের

সোনামুড়া, ১৬ জুলাই: পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে এসে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সোনামুড়া বটতলীর সুইজগেট এলাকার গোমতী নদীর তীরে আসা পুণ্যার্থীরা। ভাঙাচোরা ঘাট, নিরাপত্তাহীন পরিবেশ এবং ন্যূনতম পরিকাঠামোর অভাবে প্রতিদিনই ঝুঁকি নিয়ে ধর্মীয় আচার পালন করতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, গোমতী নদীর এই ঘাটে আগে একটি পাকা ঘাট ছিল। কিন্তু গত বছরের…

Read More

বকেয়া বিলের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন, বিদ্যুৎ পরিষেবায় প্রভাবের আশঙ্কা

আগরতলা, ১৬ জুলাই: বকেয়া বিল পরিশোধের দাবিতে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে যাওয়ার ঘোষণা দিয়েছে TSECL কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন উন্নয়নমূলক ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করলেও এখনও পর্যন্ত তাদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি।অ্যাসোসিয়েশনের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান…

Read More

ত্রিপুরায় কমেছে ম্যালেরিয়ার প্রকোপ, উত্তর-পূর্বাঞ্চলের আঞ্চলিক পর্যালোচনা বৈঠকে জানালেন কিরণ গিত্তে

আগরতলা, ১৬ জুলাই: নিবিড় ম্যালেরিয়া নির্মূল প্রকল্পের অধীনে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে নিয়ে তিনদিনব্যাপী আঞ্চলিক পর্যালোচনা বৈঠক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৈঠকে রাজ্যের স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে জানান, নিয়মিত পর্যবেক্ষণ, দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার ফলে ত্রিপুরায় ম্যালেরিয়া সংক্রমণের হার উল্লেখযোগ্যভাবে কমেছে।তিনি বলেন, ম্যালেরিয়া নিয়ন্ত্রণে রাজ্য সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।…

Read More

বিলোনিয়া ইস্যুতে সিপিআই(এম)-কে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর, রাজনৈতিক মহলে তুঙ্গে বিতর্ক

আগরতলা, ১৬ জুলাই: বিলোনিয়ার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে সিপিআই(এম) নেতাদের তীব্র কটাক্ষ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিরোধী দলের সমালোচনা করে বলেন, কিছু রাজনৈতিক দল বাস্তব পরিস্থিতি না জেনে বিভ্রান্তিকর মন্তব্য করছে এবং বিষয়টিকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে।মুখ্যমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ঘটনার নিরপেক্ষ তদন্তে রাজ্য…

Read More

আগরতলার জলাবদ্ধতা দূরীকরণে বড় উদ্যোগ, দু’দিনের ব্রেইনস্টর্মিং সেমিনার শুরু

আগরতলা, ১৬ জুলাই: রাজধানী আগরতলার দীর্ঘদিনের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান খুঁজতে প্রজ্ঞা ভবনে শুরু হলো দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার। রাজ্য সরকারের পূর্ত (PWD) দপ্তর এবং জলসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই সেমিনারের মূল প্রতিপাদ্য ছিল— “জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে আগরতলা শহরের জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয়”।সেমিনারের উদ্বোধন করেন আগরতলা পুরনিগমের…

Read More

৫১ বছরে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের চমক! রাম মন্দিরের আদলে মণ্ডপ, খোয়াইয়ে প্রথমবার ‘রাবণ বধ’

তেলিয়ামুড়া, ১৬ জুলাই: শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে খুঁটি পূজার মধ্য দিয়ে ৫১তম বর্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করল তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব। বৃহস্পতিবার প্রথম রথযাত্রার পবিত্র দিনে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় খুঁটি পূজা।অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।…

Read More

সোনামুড়ার জঙ্গলে বড়সড় সাফল্য! ৩৬২ কেজি গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ₹৭২.৪০ লক্ষ

সোনামুড়া, ১৬ জুলাই: গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সোনামুড়া থানার অন্তর্গত কমলনগর ঘাটিঘরের গভীর জঙ্গলে যৌথ তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাত ১২টা ৩০ মিনিট থেকে বৃহস্পতিবার ভোর ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে এই বিশেষ অভিযান। অভিযানে জঙ্গলের বিভিন্ন স্থান থেকে মোট ১১টি…

Read More