কৈলাসহর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসকের দেখা নেই, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রোগীরা!
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে সরকারের নানা দাবি থাকলেও বাস্তব চিত্র নিয়ে ফের প্রশ্ন উঠল। এবার অভিযোগ উঠেছে ঊনকোটি জেলার কৈলাসহরের রাজীব গান্ধী মেমোরিয়াল মহকুমা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা পরিষেবা ঘিরে। গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে হাসপাতালে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পাওয়ার অভিযোগ করেছেন রোগীর আত্মীয়-পরিজনরা।ঘটনাটি বুধবার, ১৪ অক্টোবর সন্ধ্যার। অভিযোগ অনুযায়ী,…
