Headlines

গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু কৃষকের, শোকে স্তব্ধ মেথির মিয়া গ্রাম

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই জমি থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতে মর্মান্তিক মৃত্যু হল এক কৃষকের। মৃতের নাম সুশীল দাস। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে কমলপুর থানাধীন মেথির মিয়া গ্রামে।জানা যায়, শুক্রবার বৃষ্টির সময় নিজের জমি থেকে গরু আনতে যান সুশীল দাস। সেই সময় আচমকাই বজ্রপাত হলে গুরুতরভাবে আহত হন তিনি। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার…

Read More

মলয়নগর বাইপাসে ৫ দিন ধরে অসহায় কিশোর! উদ্ধার না হওয়ায় ক্ষোভ এলাকাবাসীর

আগরতলার মলয়নগর বাইপাস সংলগ্ন এলাকায় গত ৪ থেকে ৫ দিন ধরে এক অসহায় কিশোর রাস্তার পাশে পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরকে জানানো হলেও এখনও পর্যন্ত তাকে উদ্ধার করতে এগিয়ে আসেনি চাইল্ড লাইন, ফায়ার সার্ভিস কিংবা পুলিশ প্রশাসন।এলাকাবাসীরা মানবিকতার খাতিরে ওই কিশোরকে নিয়মিত খাবার ও পানীয় জল দিচ্ছেন। তবে দীর্ঘ…

Read More

শিক্ষক সংকটে বেলোনিয়া কলেজ, আন্দোলনের হুঁশিয়ারি ছাত্র সংসদের

দক্ষিণ ত্রিপুরার ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর কলেজ-এ দীর্ঘদিন ধরে শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর তীব্র সংকট নিয়ে সরব হল ছাত্র সংসদ। কলেজের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন প্রদান করেছে ছাত্রছাত্রীরা।ছাত্র সংসদের অভিযোগ, প্রায় ৭ হাজার শিক্ষার্থীর জন্য বর্তমানে মাত্র ৪০ জন শিক্ষক কর্মরত রয়েছেন, যা শিক্ষার মান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় বড়…

Read More

মধুপুরে প্রাণী সম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন, উন্নত পরিষেবার আশ্বাস

প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হল কমলাসাগর বিধানসভা এলাকায়। এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মধুপুর প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত ভবনের।নতুন এই ভবন চালু হওয়ার ফলে এলাকার পশুপালক ও খামারিদের সরকারি পরিষেবা আরও দ্রুত এবং উন্নত মানেরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।…

Read More

গরমে স্বস্তির সঙ্গী তাল শাঁস, বাজারে বাড়ছে চাহিদা

গ্রীষ্মের দাবদাহে স্বস্তি দিতে বাজারে এখন অন্যতম আকর্ষণ তাল শাঁস। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরপুর এই মৌসুমি ফলকে ঘিরে রাজ্যের বিভিন্ন বাজারে ক্রেতাদের ভিড় চোখে পড়ছে। ইতিমধ্যেই বাজারে উঠেছে কাঁচা ও পাকনা তাল, আর বিক্রিও হচ্ছে জমজমাট।পুষ্টিবিদদের মতে, তাল শাঁসে রয়েছে ভিটামিন সি, বি-কমপ্লেক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।…

Read More

ত্রিপুরা জয়েন্টে পশ্চিম জেলার সাফল্য, দুই বিভাগে ছেলেদের দাপট

ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এবারের ফলাফলে পশ্চিম জেলার ছাত্রছাত্রীদের উল্লেখযোগ্য সাফল্য উঠে আসে বলে জানানো হয়।সাংবাদিক সম্মেলনে জানানো হয়, চলতি বছরে পশ্চিম জেলার ফলাফল অত্যন্ত সন্তোষজনক হয়েছে। বিশেষ করে ছেলেদের পারফরম্যান্স নজর কেড়েছে সকলের। দুইটি গুরুত্বপূর্ণ বিভাগে ছেলেরা এগিয়ে থেকে সাফল্যের স্বাক্ষর রেখেছে।শিক্ষা মহলের মতে,…

Read More

উদয়পুরের নিত্য বাজারে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া, মিলল একাধিক স্বাস্থ্য পরীক্ষা পরিষেবা

উদয়পুরের কিল্লা নিত্য বাজার কলসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরা, উদয়পুর শাখা এবং গোমতী জেলার স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে এক বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপজাতি অধ্যুষিত এই এলাকায় স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।শিবিরে এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে উপস্থিত হন। নিত্য বাজার…

Read More

ধলেশ্বরে অ্যাপার্টমেন্টে যুবকের রহস্যমৃত্যু, চাঞ্চল্য এলাকাজুড়ে

রাজধানীর ধলেশ্বর জেল আশ্রম রোডস্থিত এমডি অ্যাপার্টমেন্ট থেকে এক যুবকের রহস্যজনক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম দিশান দাস (২৭) বলে জানা গেছে।স্থানীয় সূত্রে খবর, শুক্রবার ওই অ্যাপার্টমেন্টের একটি কক্ষ থেকে যুবকের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পূর্ব আগরতলা থানার পুলিশ। পুলিশ মৃতদেহ…

Read More

জ্বালানি সাশ্রয়ে রাজ্যবাসীর প্রতি আহ্বান মুখ্য সচেতক কল্যাণী রায়ের

রাজ্যের বর্তমান জ্বালানি পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে জ্বালানি সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে রাজ্যবাসীর উদ্দেশ্যে আবেদন জানালেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। শুক্রবার বিধানসভায় নিজ কক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে তিনি সচেতনতার বার্তা দেন।সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, অপ্রয়োজনীয় বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ঘরে-বাইরে বিদ্যুতের অপচয় রোধ,…

Read More

জলেফায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা

সাতচাদ ব্লকের উদ্যোগে দক্ষিণ জেলার জলেফা কমিউনিটি হলে “কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০২৬” বাস্তবায়নের ওপর এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরিবেশ রক্ষা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়।প্রশিক্ষণ শিবিরে কঠিন বর্জ্য পৃথকীকরণ, প্লাস্টিক বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার প্রক্রিয়া এবং পরিবেশ দূষণ রোধে করণীয় বিভিন্ন বিষয়ে…

Read More