Headlines

লোক আদালতে গিয়েও মেলেনি সমাধান, ক্ষোভে ফুঁসছেন এসএসএ শিক্ষকরা

আগরতলা, ৩০ জুন: দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহে অংশ নিলেও কোনো ইতিবাচক ফল মেলেনি বলে অভিযোগ তুলেছেন এসএসএ (SSA) শিক্ষকরা। মঙ্গলবার অনুষ্ঠিত এই কর্মসূচির পর ক্ষোভ প্রকাশ করেন শিক্ষক প্রতিনিধিরা।এসএসএ শিক্ষকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে তাঁরা আন্দোলন ও আলোচনার পথ বেছে নিয়েছেন। সমস্যার সমাধানের আশায় বিশেষ লোক আদালতের এই…

Read Full News

রাজ্যের তথ্য সুরক্ষায় জোর, আগরতলায় সাইবার সিকিউরিটি নিয়ে উচ্চপর্যায়ের কর্মশালা

আগরতলা, ৩০ জুন: রাজ্যের তথ্য ও ডিজিটাল পরিকাঠামোর নিরাপত্তা আরও জোরদার করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার প্রজ্ঞা ভবনে ‘রাজ্যের তথ্যের জন্য সাইবার সিকিউরিটি কাঠামো শক্তিশালীকরণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করা হয়।কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক এবং তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট কর্মকর্তারা।অনুষ্ঠানে রাজ্যের তথ্যভাণ্ডারকে সাইবার হামলা ও অনলাইন নিরাপত্তা ঝুঁকি…

Read Full News

এডভাইজার চৌমুহনীতে প্রতিকৃতি ও বাসস্ট্যান্ডের আশ্বাস, এলাকাবাসীর মুখে হাসি

আগরতলা, ৩০ জুন: দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এডভাইজার চৌমুহনী এলাকায় পরিদর্শনে গেলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। মঙ্গলবার তিনি কসমো পলিটন ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে এলাকাটি ঘুরে দেখেন এবং স্থানীয়দের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা করেন।কসমো পলিটন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তাদের দীর্ঘদিনের দাবি ছিল যে, যার নামে এডভাইজার চৌমুহনী-র নামকরণ হয়েছে, তাঁর স্মরণে সেখানে একটি…

Read Full News

অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষুব্ধ প্রশাসন, বিশ্রামগঞ্জের জনপ্রিয় মিষ্টির দোকানকে কড়া সতর্কবার্তা

বিশ্রামগঞ্জ, ৩০ জুন: খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়টি গুরুত্ব দিয়ে বিশালগড় মহকুমা প্রশাসন মঙ্গলবার বিশ্রামগঞ্জ বাজারের প্রসিদ্ধ মাতৃভান্ডার মিষ্টির দোকানে পরিদর্শন চালায়। পরিদর্শন শেষে দোকানের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে দোকান কর্তৃপক্ষকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।অভিযানে নেতৃত্ব দেন দুই ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস এবং গোবিন্দ দেববর্মা। তারা দোকানের মালিক অসিত দে-কে দ্রুত…

Read Full News

সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্যকর্মীর মৃত্যু, ‘পরিকল্পিত হত্যার’ অভিযোগ পরিবারের

ধর্মনগর, ৩০ জুন: উত্তর ত্রিপুরা জেলার ব্রজেন্দ্রনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এক কর্মীর রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম হাসান আলী। মঙ্গলবার ডিউটি শেষে বাড়ি ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তবে এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ তুলেছে তাঁর পরিবার।জানা গেছে, হাসান আলীর বাড়ি কদমতলা থানার অন্তর্গত দক্ষিণ কদমতলা এলাকায়।…

Read Full News

বুলডোজার নয়, নিজেরাই ভাঙলেন দোকান! প্রতিশ্রুতি রাখলেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা

মধুপুর, ৩০ জুন: প্রশাসনকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে নজির গড়লেন মধুপুর বাজারের ব্যবসায়ীরা। সরকারি জমি দখলমুক্ত করতে নিজেরাই অবৈধ অংশ ভেঙে জায়গা খালি করে দিলেন তাঁরা।উল্লেখ্য, গত বুধবার ডিসিএমের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও বুলডোজার নিয়ে মধুপুর বাজারে সরকারি জমি দখলমুক্ত করতে অভিযান চালাতে পৌঁছায় প্রশাসন। সেই সময় ব্যবসায়ীরা প্রশাসনের কাছে এক সপ্তাহ সময় প্রার্থনা…

Read Full News

অসুস্থ মনশ্রীর পাশে যুব কংগ্রেস, চিকিৎসার জন্য রাজ্যজুড়ে অর্থ সংগ্রহের উদ্যোগ

আগরতলা, ৩০ জুন: গুরুতর অসুস্থ মনশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য মানবিক উদ্যোগ নিল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। মঙ্গলবার রাজধানীর হাঁপানিয়া এলাকার চৌমুহনী পাড়ায় মনশ্রীর বাড়িতে যান ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি নীলকমল সাহা-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।পরিবারের সঙ্গে কথা বলে মনশ্রীর শারীরিক অবস্থা এবং চিকিৎসার প্রয়োজনীয়তা সম্পর্কে খোঁজখবর নেন তাঁরা। এ সময় পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন…

Read Full News

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু, বিক্ষোভের জেরে কল্যাণপুরে বিদ্যুৎ দফতরে তালা

কল্যাণপুর, ৩০ জুন: কল্যাণপুরে বিদ্যুৎ লাইনে কাজ করার সময় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারান শ্রমিক বিধু কপালি। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন বিধু কপালি। পরে তাঁর মৃত্যু হয়। ঘটনার…

Read Full News

মানুষ-হাতি সংঘাত কমাতে তেলিয়ামুড়ায় বসবে ‘এনিমেল ফেন্সিং’, বন দপ্তরের বড় উদ্যোগ

তেলিয়ামুড়া, ৩০ জুন: মানুষ ও বন্য হাতির সংঘাত কমিয়ে নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল খোয়াই জেলা বন বিভাগ। মঙ্গলবার তেলিয়ামুড়ার মুঙ্গিয়াকামী বিএসি হলে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচিতে জানানো হয়, হাতির আক্রমণ থেকে লোকালয়কে সুরক্ষিত রাখতে মহকুমার বিভিন্ন এলাকায় এনিমেল ফেন্সিং নির্মাণ করা হবে।খোয়াই জেলা বন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খোয়াই…

Read Full News

নেশামুক্ত সমাজ গঠনের বার্তা, উদয়পুরে যুব কল্যাণ কর্মসূচিতে ক্রীড়া সামগ্রী বিতরণ

উদয়পুর, ৩০ জুন: যুব সমাজকে নেশামুক্ত ও ইতিবাচক পথে পরিচালিত করার লক্ষ্যে গোমতী জেলার যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে মঙ্গলবার উদয়পুরের টেপানিয়া এলাকার শালগড়ায় অবস্থিত সেরিন অ্যান্ড সোবার ফাউন্ডেশন-এ একটি ‘ইয়ুথ ওয়েলফেয়ার প্রোগ্রাম’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ‘নেশা মুক্ত ভারত অভিযান’-এর বার্তা তুলে ধরে যুবকদের সচেতন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী…

Read Full News