কাঞ্চনপুর বাজারে প্রশাসনের হানা, উদ্ধার বিপুল মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য
কাঞ্চনপুর, ৩০ জুন: সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিল কাঞ্চনপুর মহকুমা প্রশাসন। মঙ্গলবার আচমকা কাঞ্চনপুর বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ শিশু খাদ্য ও অন্যান্য খাদ্যসামগ্রী উদ্ধার করা হয়।মহকুমা শাসক আশীষ কুমার বিশ্বাস-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে উপস্থিত ছিলেন মহকুমার দুই ডিসিএম, খাদ্য দপ্তরের আধিকারিক এবং পুলিশ বাহিনীর সদস্যরা। অভিযানের সময় বাজারের…
