Headlines

🚨 নাইট পেট্রোলে পরিত্যক্ত গাড়ি, মিলল ১৪ কেজি গাঁজা

খোয়াই জেলার মুঙ্গিয়াকামি থানার পুলিশের নাইট পেট্রোলিংয়ে উদ্ধার হল ১৪ কেজি শুকনো গাঁজা। রাস্তার পাশে দীর্ঘক্ষণ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে এই গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য দেড় থেকে দুই লক্ষ টাকা বলে জানা গেছে।মুঙ্গিয়াকামি থানার ওসি জানান, গতকাল রাত আনুমানিক ১২টা নাগাদ থানার অফিসার ও কর্মীরা…

Read Full News

২১৭৬ ছাত্রছাত্রীর দাবি, দ্রুত পূরণ হোক শিক্ষা দপ্তরের শূন্যপদ

শিক্ষা দপ্তরের দীর্ঘদিনের শূন্যপদ দ্রুত পূরণের দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানালেন এইচটিজিটি-র ২১৭৬ জন ছাত্র-ছাত্রী। এ নিয়ে আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।সাংবাদিক সম্মেলনে বক্তারা জানান, দীর্ঘদিন ধরে শিক্ষা দপ্তরের বিভিন্ন শূন্যপদ পূরণ না হওয়ায় শিক্ষাক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। এর প্রভাব পড়ছে ছাত্রছাত্রীদের পড়াশোনা ও ভবিষ্যতের উপরও। তাই দ্রুত শূন্যপদ পূরণ করে…

Read Full News

আকস্মিক ছাত্রাবাস পরিদর্শনে মন্ত্রী সুধাংশু দাস

আগরতলার আম্বেদকর তফশিলি ও উপজাতি ছাত্রাবাসে আচমকা পরিদর্শনে গেলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। পূর্বঘোষণা ছাড়াই ছাত্রাবাসে পৌঁছে আবাসিকদের সঙ্গে কথা বলেন তিনি।পরিদর্শনের সময় ছাত্রাবাসের পরিকাঠামো, আবাসিকদের সুযোগ-সুবিধা, খাবার, পরিষেবা এবং বিভিন্ন ব্যবস্থাপনা সরেজমিনে খতিয়ে দেখেন মন্ত্রী। আবাসিকদের কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না, সে বিষয়েও খোঁজ নেন তিনি।ছাত্রাবাসের সার্বিক ব্যবস্থাপনা আরও উন্নত করতে প্রয়োজনীয়…

Read Full News

আগরতলার টমটম চালককে বিশালগড়ে আটকে মুক্তিপণ দাবির অভিযোগ!

আগরতলার বর্ডার গোলচক্কর এলাকার টমটম চালক রমেশ হরিজনকে বিশালগড়ে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রমেশকে ‘ড্রাগস বিক্রেতা’ আখ্যা দিয়ে কয়েকজন দুষ্কৃতী আটকে রেখেছে বলে অভিযোগ করেছেন তাঁর মা।পরিবারের দাবি, রমেশকে আটকে রাখার পর তাঁর পরিবারের কাছে মুক্তিপণ চাওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে এলাকায়। রমেশের সন্ধান ও উদ্ধারের…

Read Full News

‘স্বচ্ছতা হি সেবা’—জেলা শাসকের দফতরেই পরিচ্ছন্নতার বার্তা

আগরতলা: ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচিকে সামনে রেখে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হলো বিশেষ সাফাই অভিযান। বৃহস্পতিবারের এই কর্মসূচিতে অফিসের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা সকলে অংশ নেন।সাফাই অভিযানে নেতৃত্ব দেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসকরাও। দফতর চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কর্মসূচির মাধ্যমে স্বচ্ছতা…

Read Full News

জাতীয় সড়ক সম্প্রসারণে বাড়ি ভাঙার আশঙ্কা, সমানভাবে জমি নেওয়ার দাবি রানীরবাজারে

জাতীয় সড়ক প্রশস্তকরণের উদ্যোগ ঘিরে উদ্বেগ তৈরি হয়েছে রানীরবাজারের রামঠাকুর চৌমুহনী এলাকায়। রাস্তা সম্প্রসারণের জন্য জমি অধিগ্রহণ করা হলে বহু পরিবারের বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বা ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।নাগরিকদের দাবি, রাস্তা সম্প্রসারণের ক্ষেত্রে একদিকে বেশি জমি না নিয়ে রাস্তার দুই পাশ থেকে সমানভাবে জমি নেওয়া হোক। এতে একদিকে অতিরিক্ত ক্ষতির আশঙ্কা কমবে এবং বহু…

Read Full News

সাফাই মিত্রদের সম্মান, টাস্ক ফোর্সে নতুন গতি আগরতলায়

আগরতলা পুর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার পুর নিগম প্রাঙ্গণে আয়োজিত হলো ‘সাফাই মিত্র সুরক্ষা শিবির’ এবং ‘ফ্ল্যাগিং অফ টাস্ক ফোর্স ভেহিক্যালস’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, অতিরিক্ত কমিশনার মিহির কান্তি গোপসহ পুর নিগমের আধিকারিক ও অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক…

Read Full News

৩৭ পড়ুয়ার হাতে কম্পিউটার শিক্ষার সুযোগ, উদ্যোগ ১২৪ বিএন সিআরপিএফের

আগরতলা: আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের পড়ুয়াদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে বিশেষ উদ্যোগ নিল ১২৪ বিএন সিআরপিএফ। সিভিক অ্যাকশন প্রোগ্রাম ২০২৬-২৭-এর আওতায় ‘দ্য কম্পিউটার পয়েন্ট’-এর সহযোগিতায় শুরু হয়েছে বিশেষ কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচি। এই কর্মসূচিতে দশম ও দ্বাদশ শ্রেণির মোট ৩৭ জন ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হবে।সিআরপিএফের পক্ষ থেকে জানানো হয়, পড়ুয়াদের কম্পিউটারের প্রাথমিক বিষয়গুলিতে হাতে-কলমে প্রশিক্ষণ…

Read Full News

জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে কংগ্রেসের গণ সত্যাগ্রহ

আগরতলা: ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও গ্রেপ্তারের দাবিতে আগরতলায় গণ সত্যাগ্রহ কর্মসূচি পালন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল।বৃহস্পতিবার আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। কর্মসূচিতে নির্বাচন কমিশনের কার্যক্রম ও ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরে প্রতিবাদ জানানো…

Read Full News

৭ দফা দাবিতে ক্ষেতমজুরদের মিছিল, জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন

আগরতলা: সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে মিছিল করে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে ডেপুটেশন দিল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। সংগঠনের পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।মিছিল শেষে প্রতিনিধিরা জেলা শাসকের দপ্তরে গিয়ে তাঁদের সাত দফা দাবি তুলে ধরেন। ক্ষেতমজুরদের বিভিন্ন সমস্যা, কর্মসংস্থান ও অধিকার সংক্রান্ত বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো…

Read Full News