সিনেমার কায়দায় ওয়ান স্টপ সেন্টার থেকে উধাও ৩ নাবালিকা! নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন
সিপাহিজলা জেলার ওয়ান স্টপ সেন্টার থেকে সিনেমার কায়দায় পালিয়ে গেল তিন নাবালিকা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। সবচেয়ে বড় প্রশ্ন উঠছে— কেন্দ্রটিতে প্রায় ১২ জন কর্মী থাকা সত্ত্বেও কীভাবে এই ঘটনা ঘটলো?জানা গিয়েছে, সুরক্ষার স্বার্থে রাখা তিন নাবালিকা হঠাৎই রহস্যজনকভাবে কেন্দ্র থেকে নিখোঁজ হয়ে যায়। বিষয়টি সামনে আসতেই প্রশাসনিক মহলে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।…
