Headlines

ধুলোয় অতিষ্ঠ জনজীবন, খোয়াই-তেলিয়ামুড়া সড়কে পথ অবরোধে ক্ষুব্ধ মানুষ

খোয়াই-তেলিয়ামুড়া জাতীয় সড়কের সম্প্রসারণ কাজে গাফিলতি ও দীর্ঘদিন ধরে রাস্তার ধুলো নিয়ন্ত্রণে জল না ছিটানোর অভিযোগে পথ অবরোধে নামলেন উত্তর কমারনগর এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ চললেও নিয়মিতভাবে রাস্তায় জল ছিটানো হচ্ছে না। ফলে প্রতিদিন তীব্র ধুলোয় অতিষ্ঠ হয়ে পড়েছেন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে এলাকার শিশুদের শ্বাসকষ্টসহ নানা সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ…

Read Full News

ধর্মনগরে কংগ্রেসের বিক্ষোভ, জ্ঞানেশ কুমারের কুশপুতুল দাহ

কংগ্রেসের আন্দোলনকে ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল ধর্মনগরে। জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানাল কংগ্রেস কর্মীরা।এদিন বিভিন্ন দাবি ও অভিযোগকে সামনে রেখে কংগ্রেসের কর্মী-সমর্থকরা জেলা শাসকের কার্যালয়ের সামনে জমায়েত হন। সেখানে স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের পাশাপাশি জ্ঞানেশ কুমারের কুশপুতুলে আগুন ধরিয়ে দেন তারা।ঘটনাকে কেন্দ্র…

Read Full News

দুর্গাপুজোর পরেই পুর নির্বাচন? আগরতলায় প্রস্তুতি শুরু বিজেপির

শারদীয় দুর্গোৎসবের পরই আগরতলা পুর নিগমের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই সাংগঠনিক প্রস্তুতি শুরু করে দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।মঙ্গলবার আগরতলার দশরথ দেব স্মৃতি ভবনে বিজেপির উদ্যোগে একটি সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বৈঠকের সূচনা হয়। উপস্থিত ছিলেন সদর শহর জেলা বিজেপির সভাপতি অসীম ভট্টাচার্য, পশ্চিম জেলা বিজেপির প্রভারি তথা…

Read Full News

হাসপাতালে চিকিৎসকের উপর হামলার চেষ্টা, ‘কাউকে রেহাই নয়’ বিধায়ক সুশান্ত দেব

বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের উপর মদ্যপ এক যুবকের হামলার চেষ্টার ঘটনায় কঠোর পদক্ষেপের বার্তা দিলেন এলাকার বিধায়ক সুশান্ত দেব।ঘটনার পর হাসপাতালে বেসরকারি নিরাপত্তারক্ষী ও পর্যাপ্ত সিসিটিভি ব্যবস্থা থাকা সত্ত্বেও চিকিৎসকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রশাসন ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং…

Read Full News

রাতের আঁধারে ৫ হাজার কপির চারা নষ্ট, সর্বস্বান্ত কৃষক!

সোনামুড়া মহকুমার গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের গরুরবান্দ উত্তরপাড়া এলাকায় রাতের আঁধারে কৃষকের প্রায় পাঁচ হাজার কপির চারা কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষক হরিপদ পাল।জানা গেছে, প্রায় এক মাস আগে নিজের জমির এক কোণে পাঁচ হাজার কপির চারা রোপণ করেছিলেন হরিপদবাবু। পরিচর্যার পর চারাগুলি বড় হয়ে…

Read Full News

২৪ ঘণ্টার আল্টিমেটাম তিপ্রা মথার, হামলাকারীদের গ্রেফতারের দাবি

তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হল তিপ্রা মথা। মঙ্গলবার আগরতলার গোর্খাবস্তি এলাকার রাজ্য নির্বাচন কমিশনের কার্যালয়ে কমিশনার অনুরাগ সেনের কাছে ৯ সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন দেয়।প্রতিনিধি দলে ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত…

Read Full News

স্বচ্ছতার বার্তা নিয়ে বনমালীপুরে উইমেন্স কলেজের NSS-এর সাফাই অভিযান

স্বচ্ছ ভারত অভিযানের অঙ্গ হিসেবে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা সম্পর্কে নাগরিকদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল উইমেন্স কলেজের NSS ইউনিট।মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর বনমালীপুর এলাকায় সচেতনতামূলক লিফলেট বিলি করেন NSS-এর স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি কলেজের হোস্টেলের সামনে ও আশপাশের বিভিন্ন এলাকায় সাফাই অভিযানও চালানো হয়। কর্মসূচিতে অংশ নেন কলেজের অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং।স্বেচ্ছাসেবীদের বক্তব্য, শুধু নিজের পরিচ্ছন্নতা বজায় রাখলেই হবে…

Read Full News

গুলিবিদ্ধ শচীন্দ্রকে দেখতে জিবিতে মথার নেতৃত্ব, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

গুলিবিদ্ধ তিপ্রা মথার আহত কর্মী শচীন্দ্র রিয়াংকে দেখতে জিবি হাসপাতালে ছুটে গেলেন তিপ্রা মথার নেতৃত্ব। মঙ্গলবার হাসপাতালে আহত শচীন্দ্র রিয়াংয়ের সঙ্গে দেখা করেন টিটিএডিসি’র সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, এমডিসি সুরাজ দেববর্মাসহ দলের অন্যান্য নেতারা।আহতের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনার বিষয়ে পরিবারের সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। পরে সংবাদমাধ্যমের…

Read Full News

১৫ দিন জল নেই, রাস্তা অবরোধে ক্ষুব্ধ মহিলারা!

আমবাসার পূর্ব নালীছড়া পঞ্চায়েতের সোনারাম কুবরা পাড়ায় প্রায় ১৫ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন বাসিন্দারা। একাধিকবার পঞ্চায়েত প্রধান ও পানীয় জল দপ্তরের কর্মীদের জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় মঙ্গলবার ক্ষোভে ফেটে পড়েন এলাকার মহিলারা।এদিন আমবাসা-কমলপুর সড়কের কুলাই স্কুল সংলগ্ন এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধের জেরে সড়কে যান চলাচল ব্যাহত হয়। খবর…

Read Full News

আহত মথা কর্মীদের দেখতে গোমতীতে জিতেন্দ্র চৌধুরী

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে গোমতী জেলায় গুলির ঘটনায় আহত মথা কর্মীদের দেখতে গোমতী জেলায় পৌঁছলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।আহতদের সঙ্গে দেখা করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। পাশাপাশি ঘটনার বিষয়ে আহত কর্মী ও সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন বিরোধী দলনেতা।

Read Full News