রাস্তা নেই, পানীয় জল নেই! একগুচ্ছ সমস্যায় জর্জরিত মান্দাইয়ের আথুকথাং জে বি স্কুল
মান্দাইয়ের আথুকথাং জে বি স্কুলে একের পর এক সমস্যায় চরম দুর্ভোগে পড়েছে ছাত্রছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ে যাওয়ার পথে নদীর উপর নেই কোনও ব্রিজ বা কালভার্ট। বর্ষায় নদীর জল কমার অপেক্ষায় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে নদী পার হয়ে স্কুলে যেতে হয় তাঁদের।শুধু যাতায়াতের সমস্যাই নয়, বিদ্যালয়ে নেই পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থাও। দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে…
