Headlines

🪧 ১৩ দফা দাবিতে আগরতলায় টিজিইএ-র মিছিল

১৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানী আগরতলায় মিছিল করল ত্রিপুরা সরকারি কর্মচারী সমিতি (টিজিইএ)। মিছিল শেষে অনুষ্ঠিত হয় সভা।সভায় বক্তব্য রাখেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এদিন সমিতির নেতৃত্বের পক্ষ থেকে বিরোধী দলনেতার হাতে ১৩ দফা দাবিসনদ তুলে দেওয়া হয়। কর্মচারীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আন্দোলন আরও জোরদার করার বার্তাও দেওয়া…

Read More

📰 মেলারমাঠে হকার ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন

মেলারমাঠের ভানু ঘোষ স্মৃতি ভবনের হলে অনুষ্ঠিত হলো ত্রিপুরা হকার ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলন। সম্মেলনে হকারদের বিভিন্ন সমস্যা, অধিকার ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে আলোচনা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, শংকর প্রসাদ দত্তসহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব ও সদস্যরা। বক্তারা হকারদের জীবিকা ও অধিকার সুরক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।

Read More

🌿 তামাক বর্জনের বার্তা, প্রান্তিক ক্লাবের দুর্গাপূজায় প্রাকৃতিক মণ্ডপ

আগরতলার প্রান্তিক ক্লাবে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু হলো এবছরের দুর্গাপূজার প্রস্তুতি। প্রতি বছরের মতো এবারও সামাজিক বার্তাকে সামনে রেখে বিশেষ ভাবনায় পুজোর আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ।এবারের মূল থিম ‘তামাক বর্জন’। মণ্ডপসজ্জার মাধ্যমে তামাক সেবনের ক্ষতিকর দিক এবং এর প্রভাব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।পাশাপাশি এবছর মণ্ডপসজ্জায় থাকছে পরিবেশবান্ধব…

Read More

🌊 হাওড়ার জলে তলিয়ে গেল জাতীয় সড়ক, পরিদর্শনে জেলাশাসক

আগরতলা শহর ও আশপাশের এলাকায় ভারী বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে বলদাখাল-চন্দ্রপুর জাতীয় সড়কের আড়ালিয়া-প্রতাপগড় অংশ জলের তলায় চলে যায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন পশ্চিম জেলার জেলাশাসক, জিরানিয়া মহকুমার মহকুমা শাসকসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। জলমগ্ন সড়কের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আলোচনা করেন আধিকারিকরা।

Read More

🌊 হাওড়ার জল বাড়তেই জলের তলায় চন্দ্রপুর জাতীয় সড়ক

আগরতলা শহর ও আশপাশের এলাকায় টানা ভারী বৃষ্টির জেরে হাওড়া নদীর জলস্তর বেড়েছে। এর প্রভাবে বলদাখাল-চন্দ্রপুর জাতীয় সড়কের একটি অংশ জলের তলায় চলে যায়। জলমগ্ন রাস্তায় যান চলাচলেও দুর্ভোগের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বেগে রয়েছেন স্থানীয়রা।

Read More

উত্তর গেইটে বাড়িতে আগুন, অল্পের জন্য বড় বিপদ এড়াল পরিবার

রাজধানীর উত্তর গেইট সংলগ্ন এলাকায় দেবেশ রায়ের বাড়িতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগরতলা ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।জানা গেছে, বাড়ির বিদ্যুতের মেইন লাইনে সমস্যা থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যেই বাড়িটি ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। বিষয়টি নজরে আসার পর বাড়ির মালিক দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড়…

Read More

বিদ্যুৎ মাশুলে ১০০% ছাড়, সোনামুড়ায় বিজেপির ধন্যবাদ র‍্যালি

রাজ্যে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির জেরে গ্রাহকদের মধ্যে তৈরি হওয়া ক্ষোভ ও চাপের পর প্রায় ১০ লক্ষ গ্রাহকের বিদ্যুৎ শুল্কের ১০০ শতাংশ বহনের রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানাল বিজেপি। শনিবার সোনামুড়ায় রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে র‍্যালির আয়োজন করে বিজেপি সোনামুড়া মণ্ডল।এদিন সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে র‍্যালি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে র‍্যালিটি স্থানীয়…

Read More

পেঁচারথল নবীনছড়ায় জাতীয় সড়কে ঝুঁকিপূর্ণ যাতায়াত, আতঙ্কে পথচারী ও চালকরা

পেঁচারথল নবীনছড়া এলাকায় আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে। সড়কের বর্তমান পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশে দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে। ফলে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে ব্যস্ত সময়ে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে…

Read More

আগরতলায় ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের ৩৬তম বার্ষিক সভা

আগরতলায় অনুষ্ঠিত হচ্ছে Tripura Gramin Bank Officers’ Association-এর ৩৬তম Annual General Council Meeting। ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী এই বার্ষিক সভার আয়োজন করা হয়েছে।আগরতলার Hotel Noah Spire-এ আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা সরকারের খাদ্য, গণবণ্টন ও ভোক্তা বিষয়ক, পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।সংগঠনটি AIRRBOF ও AIBOC-এর সঙ্গে affiliated।…

Read More

বিদ্যুৎ মাশুলে ১০০% ভর্তুকি, সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপির ধন্যবাদ র‍্যালি

বিদ্যুৎ মাশুলে ১০০ শতাংশ ভর্তুকি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রাজধানী আগরতলায় ধন্যবাদ ও অভিনন্দন র‍্যালির আয়োজন করল বিজেপি। শনিবার ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন।র‍্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি সদর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের সভাপতি শ্যামল কুমার…

Read More