Headlines

জনজাতি শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে বড় উদ্যোগ, দেরাদুনে আইটিআই প্রশিক্ষণে পাঠাল আসাম রাইফেলস

ফটিকরায়, ১৭ জুন: জনজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল ২৮ নম্বর আসাম রাইফেলস। ফটিকরায়ের রাধানগরস্থিত ২৮ নম্বর আসাম রাইফেলস ক্যাম্পের উদ্যোগে এলাকার পাঁচজন জনজাতি ছাত্রকে আইটিআই প্রশিক্ষণের জন্য দেরাদুনে পাঠানো হচ্ছে।এই উপলক্ষে বুধবার ক্যাম্প প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৮ নম্বর আসাম রাইফেলসের…

Read Full News

‘৩৩ শতাংশ সংরক্ষণ চাই এখনই’— সোনামুড়ায় মহিলা কংগ্রেসের পোস্টকার্ড ও স্বাক্ষর অভিযান

সোনামুড়া, ১৭ জুন: নারী সংরক্ষণ আইন ২০২৩ অবিলম্বে কার্যকর করার দাবিতে পোস্টকার্ড অভিযান ও সিগনেচার ক্যাম্পেইন কর্মসূচি পালন করল সোনামুড়া জেলা মহিলা কংগ্রেস। বুধবার প্রদেশ মহিলা কংগ্রেস কমিটির নির্দেশে সোনামুড়ায় এই কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির অংশ হিসেবে মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা পোস্ট অফিসের মাধ্যমে প্রধানমন্ত্রী Narendra Modi-র উদ্দেশে পোস্টকার্ড প্রেরণ করেন। পাশাপাশি নারী সংরক্ষণ আইন দ্রুত…

Read Full News

‘খেত বাঁচাও’ অভিযানে জোর, ত্রিপুরায় ১৬ হাজার হেক্টরে প্রাকৃতিক কৃষির লক্ষ্যমাত্রা: রতন লাল নাথ

ধর্মনগর, ১৭ জুন: কৃষকদের সার্বিক উন্নয়ন ও কৃষিজমি সংরক্ষণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে চলেছে বলে জানিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী Ratan Lal Nath। তিনি বলেন, প্রাকৃতিক কৃষি ব্যবস্থার প্রসার ঘটিয়ে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং পরিবেশবান্ধব চাষাবাদকে উৎসাহিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।বুধবার Dharmanagar-এর Ragna Higher Secondary School-এ আয়োজিত ‘খেত বাঁচাও অভিযান’ ও…

Read Full News

৫ মাস ধরে ভাঙা ব্রিজের সাইড ওয়াল, জীবন হাতে নিয়ে চলাচল মান্দাইয়ের বাসিন্দাদের

মান্দাই বিধানসভা কেন্দ্রের বিশ্বরাম বেগ্রাম পাড়া এলাকায় যাতায়াতের প্রধান সড়কের একটি ব্রিজের সাইড ওয়াল প্রায় পাঁচ মাস আগে ভেঙে পড়লেও এখনও পর্যন্ত মেরামতের কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে এই ব্রিজের উপর দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকার বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটি এলাকার স্কুল, কলেজ, হাসপাতাল, বাজারসহ বিভিন্ন…

Read Full News

ত্রিপুরায় সিপিআইএমের শীর্ষ বৈঠক, উপস্থিত এম এ বেবি, মোহাম্মদ সেলিম ও মানিক সরকার

সিপিআইএমের সর্বোচ্চ রাজনৈতিক স্তরের সম্পাদকমণ্ডলীর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে বুধবার ত্রিপুরায় পৌঁছান দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের পলিটব্যুরো সদস্য তথা পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম-সহ দলের অন্যান্য শীর্ষ নেতারা।আগরতলায় অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন মানিক সরকার, বিরোধী দলনেতা ও সিপিআইএমের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী-সহ সম্পাদকমণ্ডলীর সদস্যরা।দলীয় সূত্রে…

Read Full News

ব্যাকলগ শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন TSF-এর আন্দোলনের ডাক

এসসি, এসটি ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তক চালুর দাবিতে আগামী ২৪ জুন আন্দোলন কর্মসূচির ডাক দিল টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন (TSF)। বুধবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সহ-সভাপতি জন দেববর্মা।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মনিশ দেববর্মা ও পিকরাজ দেববর্মাসহ অন্যান্য সদস্যরা।জন দেববর্মা জানান, আগামী…

Read Full News

বিশালগড়ে নবনির্মিত দক্ষিণেশ্বরী কালীবাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, ভক্তদের ঢল

ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বিশালগড়ে নবনির্মিত দক্ষিণেশ্বরী কালীবাড়ি মন্দিরের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, পুরোহিত এবং বিপুল সংখ্যক ভক্ত-অনুরাগী।মন্দির প্রাঙ্গণে বিশেষ পূজা, যজ্ঞ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব সম্পন্ন হয়। মুখ্যমন্ত্রী মন্দিরে পূজা অর্চনা করে রাজ্যের শান্তি, সমৃদ্ধি ও সর্বাঙ্গীণ উন্নতি কামনা…

Read Full News

“রেগার কাজ দিন, নইলে গুলি করে মারুন” — জম্পুইজলায় বৃদ্ধার আর্তনাদে ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা

রেগার কাজে বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজে। রেগার কাজ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ৭০ বছর বয়সী স্বামীহারা বৃদ্ধা রোশনারা খাতুন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের আবেদন জানিয়েও তাঁকে রেগার কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।বুধবার দুপুরে ক্ষুব্ধ রোশনারা খাতুন বলেন, “মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে গুলি করে মেরে ফেলুন, কিন্তু কাজ থেকে…

Read Full News

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত ছাত্রী, পরিবারের কৃতজ্ঞতা

অপহরণের শিকার এক স্কুল ছাত্রীকে মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল রাজ্য আরক্ষা দপ্তর। এই ঘটনায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে।উদ্ধার হওয়া ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে যান মণ্ডল সভাপতি শ্যামল দে, স্থানীয় কাউন্সিলরসহ অন্যান্য জনপ্রতিনিধিরা। তারা পরিবারের খোঁজখবর নেন এবং পুরো ঘটনার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।ছাত্রীর পরিবারের…

Read Full News

২৪ জুন থেকে ফের অবরোধের হুঁশিয়ারি! জাতীয় সড়ক ও রেলপথ বন্ধের ডাক JARC-JAC-এর

আগামী ২৪ জুন থেকে আসাম-আগরতলা ৮ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথে অনির্দিষ্টকালের অবরোধ ও ধর্মঘটের ডাক দিয়েছে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন JARC ও JAC। পুনর্বাসন প্যাকেজসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরে সরকারের কাছে একাধিকবার দাবি ও আবেদন জানানো হলেও এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া মেলেনি। ফলে…

Read Full News