Headlines

চিত্তরঞ্জনে চুরির কিনারা! চোরসহ স্বর্ণের দোকানের বিক্রেতা আটক, উদ্ধার চুরি যাওয়া গয়না

চিত্তরঞ্জন এলাকা থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার উদ্ধারে বড়সড় সাফল্য পূর্ব থানার পুলিশের। শ্রীজীব সাহার বাড়িতে চুরির ঘটনায় তদন্তে নেমে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ এক চোরকে আটক করেছে পুলিশ। পাশাপাশি চুরি করা স্বর্ণালংকার কেনাবেচার অভিযোগে একটি স্বর্ণের দোকানের বিক্রেতাকেও আটক করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা যায়, চুরির অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পূর্ব থানার…

Read Full News

“ভুল ওষুধ খাইয়ে স্বামীকে পাগল করার অভিযোগ! স্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি”

নিজের স্ত্রীই ভুল ওষুধ খাইয়ে তাঁকে অসুস্থ ও মানসিকভাবে ভারসাম্যহীন করে তুলছেন—এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রভাস চন্দ্র গন। তাঁর দাবি, স্ত্রী পেশায় একজন নার্স এবং বাড়ির জায়গা দখলের উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হচ্ছে।প্রভাস চন্দ্র গনের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাঁকে অসুস্থ ও ‘পাগল’ হিসেবে পরিবারের সদস্য এবং অন্যদের কাছে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।…

Read Full News

ভিলেজ ভোটের রণকৌশলে বিজেপি, স্টেট গেস্ট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি ও নির্বাচনী রণকৌশল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করল বিজেপি। মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষ, মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব।বৈঠকে আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে দলের সাংগঠনিক প্রস্তুতি, প্রচার কৌশল এবং তৃণমূল স্তরে সংগঠনকে…

Read Full News

ভিলেজ ভোটের আগে তিপ্রামথার ঘর গোছানো, তিন ব্লকে সাংগঠনিক বৈঠক

ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতিতে জোর দিল তিপ্রামথা। নির্বাচনের রণকৌশল নির্ধারণ এবং দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি ব্লকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়।১১ মহারানী কেন্দ্রের এমডিসি উৎপল দেববর্মার নেতৃত্বে মুঙ্গিয়াকামি, তেলিয়ামুড়া ও কল্যাণপুর ব্লক এলাকায় পৃথকভাবে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিটি বৈঠকেই উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট এলাকার তিপ্রামথার নেতা-কর্মীরা।বৈঠকে…

Read Full News

সালিশি সভায় স্ত্রীকে মারধর, শ্বশুরের মৃত্যু! অনুপ সাহার ৭ বছরের জেল

খোয়াই: সালিশি সভায় স্ত্রীর ওপর নৃশংস হামলা এবং সেই ঘটনা প্রত্যক্ষ করে শ্বশুরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের রায়। দীর্ঘ প্রায় দুই বছর ধরে চলা মামলায় অভিযুক্ত অনুপ সাহাকে মোট সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আদালত।ঘটনার পর ২০২৪ সালে খোয়াই মহিলা থানায় মামলা দায়ের হয়। মামলার বিচারপ্রক্রিয়ায় আদালত মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য…

Read Full News

উদ্বোধনের আগেই স্কুল ভবনে ফাটল! ৮.৬৬ কোটির নির্মাণকাজ ঘিরে প্রশ্ন

ত্রিপুরার উত্তর জেলার বাগবাসা বিধানসভা এলাকার কালাছড়া পিএম-শ্রী বিদ্যালয়ের নবনির্মিত তিতল ভবন উদ্বোধনের আগেই বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রায় ৮ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ভবনের কাজের গুণমান নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের পাশাপাশি অনিয়ম হয়েছে। বিষয়টি নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জেলাশাসক ও আরডি দপ্তরে আরটিআই আবেদন…

Read Full News

উদয়পুরে রাজ্যস্তরের স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার জমজমাট সূচনা, অংশ নিল ৮ জেলার ১৬ দল

উদয়পুরে শুরু হলো তিন দিনব্যাপী রাজ্যভিত্তিক স্কুল ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-২৭। ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় গোমতী জেলা স্পোর্টস কমপ্লেক্স ময়দানে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।১ থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৭ বালক ও বালিকা হ্যান্ডবল বিভাগে রাজ্যের আটটি জেলা থেকে মোট ১৬টি দল…

Read Full News

রাহুল গান্ধীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উদয়পুরে কংগ্রেসের প্রতিবাদ মিছিল

উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের জনসভাস্থলকে ‘শুদ্ধিকরণ’-এর নামে গঙ্গাজল ছিটানোর অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। ঘটনার প্রতিবাদে এবং বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় প্রতিবাদ মিছিল ও সভা।কংগ্রেসের অভিযোগ, খার্গের জনসভাস্থলকে শুদ্ধিকরণের নামে গঙ্গাজল ছিটিয়ে বিজেপি ও আরএসএস নিম্নমানসিকতার পরিচয় দিয়েছে। এ ঘটনায়…

Read Full News

কর্মদিবসেও বন্ধ হারবাং পঞ্চায়েত! হয়রানিতে ক্ষুব্ধ সাধারণ মানুষ

মান্দাই ব্লকের অধীন হারবাং পঞ্চায়েতে কর্তব্যে গাফিলতির অভিযোগ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ, পঞ্চায়েত সচিবসহ কর্মীদের গাফিলতির কারণে সাধারণ মানুষকে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পেতে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।বিশেষ করে সাধারণ পঞ্চায়েতের ROR-এর জন্য মাসের পর মাস পঞ্চায়েতে ঘুরেও কাজ না হওয়ার অভিযোগ উঠেছে। দূরদূরান্ত থেকে বিভিন্ন প্রয়োজনে পঞ্চায়েতে এসে কাজ না করাতে পেরে…

Read Full News

দুষ্কৃতীদের তাণ্ডবে তছনছ রাবার বাগান! সালেমায় আতঙ্ক

সালেমা: দুষ্কৃতীদের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত রাবার বাগান। অভিযোগ, রাতের অন্ধকারে বাগানে ঢুকে একাধিক রাবার গাছ নষ্ট করে দেয় দুষ্কৃতীরা। সকালে বিষয়টি নজরে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ঘটনাটি কমলপুর মহকুমার সালেমা এলাকার। রাবার গাছগুলির ক্ষয়ক্ষতি ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কারা এই ঘটনার সঙ্গে জড়িত এবং কী কারণে বাগানে হামলা চালানো হয়েছে, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য।ঘটনার…

Read Full News