কাউন্সিলরের বিরুদ্ধে আন্দোলনের জেরে উত্তেজনা! নাগেরজলায় বিএমএস কর্মীদের উপর হামলা, রক্তাক্ত কয়েকজন
আগরতলার ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অভিজিৎ মল্লিকের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচি গ্রহণকে কেন্দ্র করে নাগেরজলায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। অভিযোগ, আন্দোলনের প্রতিবাদে একদল উশৃঙ্খল যুবক অভিজিৎ মল্লিকের নেতৃত্বে নাগেরজলা এলাকায় এসে বিএমএস কর্মীদের উপর হামলা চালায়।ঘটনায় তিন থেকে চারজন বিএমএস কর্মী গুরুতরভাবে আহত ও রক্তাক্ত হন বলে অভিযোগ। হামলার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় এবং…
