Headlines

রাতের আঁধারে কৃষকের খেতে তাণ্ডব! উপড়ে ফেলা হল ২০০ বেগুন গাছ, লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ

বাইশঘড়িয়া: রাতের অন্ধকারে কৃষকের ফসলের খেতে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় প্রায় ২০০টি বেগুন গাছ উপড়ে ফেলার অভিযোগ, যার জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষক সাধন মজুমদার।জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার কৃষিকাজ শেষ করে জমি থেকে বাড়ি ফিরে যান সাধনবাবু। পরদিন সকালে খেতে গিয়ে তিনি দেখতে পান, জমিতে থাকা বেগুন গাছগুলোর অধিকাংশই…

Read Full News

উদয়পুরে প্রশাসনের অভিযান! মেয়াদোত্তীর্ণ খাবার উদ্ধার, সিল দুই আইসক্রিম ফ্যাক্টরি

উদয়পুর: খাদ্যসামগ্রীর গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ফের বড়সড় অভিযানে নামল উদয়পুর মহকুমা প্রশাসন। মহকুমা শাসকের নির্দেশে মঙ্গলবার স্বাস্থ্য দপ্তর, ফুড সেফটি বিভাগ, খাদ্য দপ্তর এবং লিগ্যাল মেট্রোলজি বিভাগের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান চালান।উদয়পুরের ব্রহ্মাবাড়ি বাজার থেকে মাতাবাড়ি বাজার পর্যন্ত বিভিন্ন দোকান, মিষ্টির দোকান, হোটেল ও আইসক্রিম ফ্যাক্টরিতে তল্লাশি চালানো হয়।…

Read Full News

ধর্মনগরে বিশুদ্ধ জলের দাবিতে যুব কংগ্রেসের ধর্না! জল জীবন মিশনে দুর্নীতির অভিযোগ

ধর্মনগর: বিশুদ্ধ ও পরিশোধিত পানীয় জলের দাবিতে ফের আন্দোলনে নামল ধর্মনগর ব্লক যুব কংগ্রেস। বুধবার চার দফা দাবিকে সামনে রেখে ধর্মনগর DWS ডিভিশনের নির্বাহী বাস্তুকারের কার্যালয়ের সামনে এক ঘণ্টার গণধর্না ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।যুব কংগ্রেসের অভিযোগ, দীর্ঘদিন ধরে ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকার মানুষ বিশুদ্ধ পানীয় জলের সমস্যায় ভুগছেন। কেন্দ্রের ‘জল জীবন মিশন’-এর আওতায়…

Read Full News

ত্রিপুরার অর্গানিক ধান এবার ইউরোপের বাজারে! প্রথমবার বিদেশে রপ্তানির সূচনা

আগরতলা: ত্রিপুরার কৃষি ক্ষেত্রে নতুন মাইলফলক। রাজ্য থেকে প্রথমবারের মতো ইউরোপের উদ্দেশ্যে রপ্তানি হল চার জাতের অর্গানিক ধান। এই ঐতিহাসিক উদ্যোগকে কেন্দ্র করে বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ সহ দপ্তরের আধিকারিকরা। অনুষ্ঠানে সবুজ পতাকা নেড়ে চারটি গাড়িতে…

Read Full News

আগরতলা রেলস্টেশনে ২১.৮১৫ কেজি গাঁজা উদ্ধার! দুই পিঠু ব্যাগসহ ২১ বছরের যুবক গ্রেপ্তার

আগরতলা: আগরতলা রেলস্টেশনে ফের গাঁজা পাচারের অভিযোগে বড়সড় সাফল্য পেল জিআরপিএফ। স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে ২১.৮১৫ কেজি গাঁজা সহ ২১ বছরের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম অয়ন দেববর্মা। দুটি পিঠু ব্যাগে করে গাঁজা নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে ব্যাগ দুটির ভিতর থেকে বিপুল…

Read Full News

স্কুলে বাম ছাত্রনেতাদের মারধরের অভিযোগ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে গুন্ডা ডাকার বিস্ফোরক অভিযোগ

বিশালগড়: স্কুলে গিয়ে মারধরের শিকার বাম ছাত্রনেতারা—এমনই চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে বিশালগড় মহকুমার দক্ষিণ চড়িলাম স্কুলে। অভিযোগ, ছাত্রদের বিভিন্ন সমস্যা নিয়ে স্কুলে কথা বলতে গেলে প্রধান শিক্ষিকা বহিরাগত কয়েকজনকে ডেকে এনে তাঁদের উপর হামলা চালান।অভিযোগকারীদের দাবি, স্কুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপরই তাঁদের উপর হামলা চালানো হয় বলে…

Read Full News

৪ সেপ্টেম্বর বনধের ডাক! জাতীয় সড়ক-রেল অবরোধের হুঁশিয়ারি, বড়মুড়া-মান্দাই পরিদর্শনে আহ্বানকারীরা

আগরতলা: আগামী ৪ সেপ্টেম্বর বনধের ডাক দিয়েছেন আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ। বনধ চলাকালীন জাতীয় সড়ক ও রেলপথ অবরোধ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এই কর্মসূচিকে ঘিরে বুধবার বড়মুড়া ও মান্দাই এলাকার বিভিন্ন স্থান পরিদর্শন করেন বনধের আহ্বানকারীরা।পরিদর্শনের সময় তাঁরা স্থানীয় পরিস্থিতি খতিয়ে দেখেন এবং নির্ধারিত কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করেন। বনধের দিন সড়ক…

Read Full News

৪০ বছরের পাইপলাইন বিকল, জলকষ্টে ভাগ্যপুরের হাজারো মানুষ!

ধর্মনগর মহকুমার ভাগ্যপুর গ্রাম পঞ্চায়েতে তীব্র পানীয় জলের সংকটে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো বাসিন্দা। প্রায় ৪০ বছর আগে স্থাপিত জল সরবরাহের পাইপলাইন দীর্ঘদিনের রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে সম্পূর্ণ বিকল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।বাসিন্দাদের দাবি, প্রায় দুই বছর ধরে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে বারবার অভিযোগ জানানো হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। বছরখানেক আগে সাময়িকভাবে জোড়াতালি…

Read Full News

ডায়ালাইসিস বেডে রোগী, নেই বিদ্যুৎ! জেনারেটর থেকেও মিলছে না সমাধান

উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে একাধিক সমস্যার অভিযোগ উঠেছে। ডায়ালাইসিস চলাকালীন বিদ্যুৎ চলে যাওয়ায় রোগীদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ। হাসপাতাল চত্বরে জেনারেটর থাকা সত্ত্বেও তা সময়মতো চালু না হওয়ায় পরিষেবা ব্যাহত হচ্ছে বলে দাবি রোগী ও পরিজনদের।ডায়ালাইসিসের মতো গুরুত্বপূর্ণ ও সময়সাপেক্ষ চিকিৎসা পরিষেবায় বিদ্যুৎ বিভ্রাট রোগীদের জন্য উদ্বেগের কারণ…

Read Full News

ভিলেজ কমিটি ভোটের পর SIR চায় বিজেপি, নির্বাচন কমিশনে ডেপুটেশন

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হওয়ার পর রাজ্যে ভোটার তালিকার Special Intensive Revision (SIR) প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে। এই বিষয়কে সামনে রেখে বুধবার নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করেন সাংসদ রাজীব ভট্টাচার্জী, বিপিন দেববর্মা-সহ একটি প্রতিনিধি দল।প্রতিনিধি দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে দাবি জানানো হয়, ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পরপরই যেন…

Read Full News