Headlines

ভাতা বন্ধ, রেগার কাজ নেই! বনের ফল খেয়ে দিন কাটছে আশি ছোঁয়া পূর্ণলক্ষী ও তাঁর বিকলাঙ্গ নাতির

গোমতী জেলার ঋষ্যমুখ বিধানসভার অন্তর্গত মানিরামপুর এডিসি ভিলেজে এক প্রবীণ উপজাতি মহিলার মানবেতর জীবনযাপনের অভিযোগ সামনে এসেছে। আশি বছরের ঊর্ধ্বে পূর্ণলক্ষী ত্রিপুরা নামে ওই বৃদ্ধা তাঁর বিকলাঙ্গ নাতিকে নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ।পরিবারের দাবি, কয়েক মাস ধরে তিনি বৃদ্ধভাতা পাচ্ছেন না। এছাড়া তাঁর নামে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প…

Read More

মুঙ্গিয়াকামিতে শ্রদ্ধায় স্মরণ মহারাজা বীর বিক্রম

মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মবার্ষিকী উপলক্ষে তেলিয়ামুড়ার ১১ নম্বর মহারানী এডিসি কনস্টিটুয়েন্সির মুঙ্গিয়াকামি তিপ্রা মথা দলের পার্টি অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যথাযোগ্য মর্যাদায় মহারাজার জন্মদিন পালন করেন দলীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।এদিন মহারাজার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিতরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি উৎপল দেববর্মা, তেই ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা,…

Read More

ডিজিপির মৃত্যু রহস্যে সরব বিধায়ক বিরজিৎ সিনহা, হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে তদন্তের দাবি

কৈলাসহর, ২৩ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি তুললেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একজন উচ্চপদস্থ ও সুনামধন্য পুলিশ কর্মকর্তার মৃত্যু নিয়ে এখনও পর্যন্ত স্পষ্ট তথ্য প্রকাশ না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে।বিধায়কের বক্তব্য, যদি এটি আত্মহত্যার…

Read More

নিজ উদ্যোগে রাস্তা সারাই, তারপরই হুমকি! ফটিকরায়ের টমটম চালকের অভিযোগে চাঞ্চল্য

ফটিকরায়, ১৬ জুলাই: এলাকার মানুষের যাতায়াতের সুবিধার জন্য নিজ উদ্যোগে ভাঙা রাস্তা মেরামত করেছিলেন এক টমটম চালক। কিন্তু সেই উদ্যোগের পরই হুমকি ও হামলার মুখে পড়ার অভিযোগ তুলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঊনকোটি জেলার ফটিকরায় এলাকায়।অভিযোগ, দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তার কারণে নিত্যদিন দুর্ভোগে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও যাত্রীবাহী টমটম চালকরা। সমস্যার সমাধানে এক টমটম…

Read More

মোদি সরকারের ১২ বছর পূর্তি উদযাপন, রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবিরে এক মঞ্চে সর্বানন্দ সোনোয়াল ও ডঃ মানিক সাহা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে রবিবার আগরতলার রবীন্দ্র ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাফল্য তুলে ধরতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রীসভা…

Read More

পশ্চিম থানার বড় সাফল্য! উদ্ধার ২৫ মোবাইল ও ৩৫ লক্ষ টাকার স্বর্ণালংকার, গ্রেপ্তার ১০

আগরতলা, ৭ জুন: পশ্চিম থানার পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য মিলেছে। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন এবং চুরি হওয়া বিপুল পরিমাণ স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা বলে পুলিশ সূত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে, গত ৯ এপ্রিল এবং ২৩ এপ্রিল…

Read More

“রেগার কাজ দিন, নইলে গুলি করে মারুন” — জম্পুইজলায় বৃদ্ধার আর্তনাদে ক্ষোভে ফুঁসছেন শ্রমিকরা

রেগার কাজে বঞ্চনার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজে। রেগার কাজ না পেয়ে ক্ষোভ উগরে দিলেন ৭০ বছর বয়সী স্বামীহারা বৃদ্ধা রোশনারা খাতুন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের আবেদন জানিয়েও তাঁকে রেগার কাজে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।বুধবার দুপুরে ক্ষুব্ধ রোশনারা খাতুন বলেন, “মুখ্যমন্ত্রী মহোদয় আমাকে গুলি করে মেরে ফেলুন, কিন্তু কাজ থেকে…

Read More

টানা বৃষ্টিতে ধলাইয়ে বন্যার থাবা, ঘরছাড়া ১৭ পরিবার আশ্রয় শিবিরে

ধলাই জেলার ছাওমনু ব্লকের অন্তর্গত ধন্যা রাম কারবারি পাড়ায় টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নদী ও জলাশয়ের জলস্তর বৃদ্ধি পাওয়ায় এলাকায় জল ঢুকে পড়ে, ফলে অন্তত ১৭টি পরিবার বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে।বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি ধন্যা রাম কারবারি পাড়া স্কুল মাঠ সংলগ্ন বিশ্রামঘরে আশ্রয় নিয়েছেন। আকস্মিক বন্যার কারণে অনেকেই নিজেদের ঘর…

Read More

টিবিএসই-এর বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশ, বাড়ল মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকের পাশের হার

আগরতলা: ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ (TBSE) পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। পর্ষদের মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে ফলাফল ঘোষণা করেন পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী। উপস্থিত ছিলেন পর্ষদের সচিব ড. জয়দীপ ভট্টাচার্য এবং ওএসডি নীলমাধব সাহা।পর্ষদ জানিয়েছে, ৩০ জুলাই বছর বাঁচাও পরীক্ষার ফল প্রকাশের…

Read More

TET ইস্যুতে মানবিক হস্তক্ষেপের দাবি! কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দেবে শৈক্ষিক মহাসংঘ

অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ, ত্রিপুরা প্রান্তের উদ্যোগে শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের নয়াদিল্লিভিত্তিক অতিরিক্ত সাধারণ সম্পাদক অধ্যাপক অরবিন্দ মাহাতো।সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যাপক মাহাতো জানান, ২০১০ সালের আগে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের চাকরির ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে ‘শিক্ষক যোগ্যতা পরীক্ষা’ (TET)-এ উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতা নিয়ে সুপ্রিম…

Read More