Headlines

তিপ্রাল্যান্ডের দাবিতে IPFT-র র‍্যালি, রাজ্যপালকে স্মারকলিপি

তিপ্রাল্যান্ডের দাবিতে আগামীকাল র‍্যালির আয়োজন করতে চলেছে ইন্ডিজেনাস প্রগ্রেসিভ ফ্রন্ট অব ত্রিপুরা (IPFT)। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বোজং স্কুলের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে সার্কিট হাউস সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হবে।IPFT-র সাধারণ সম্পাদক স্বপন দেববর্মা জানান, তিপ্রাল্যান্ডের দাবিকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। র‍্যালি শেষে রাজ্যপালের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হবে…

Read More

নারী নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের দাবিতে পথে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন

আগরতলা, ১৫ জুলাই: নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের দাবি-সহ একাধিক দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা নারী নিরাপত্তা, দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন।বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নারী নির্যাতন, যৌন হয়রানি ও অন্যান্য অপরাধের ঘটনায় অনেক সময় ভুক্তভোগীদের ন্যায়বিচার…

Read More

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবরে আগরতলায় উচ্ছ্বাস, আন্দোলনরত ছাত্রছাত্রীদের আনন্দ উদযাপন

দীর্ঘদিনের আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার খবর প্রকাশ্যে আসার পর আগরতলার সার্কিট হাউস এলাকায় আন্দোলনরত ছাত্রছাত্রীদের মধ্যে আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়।আন্দোলনকারীরা দাবি করেন, তাঁদের ধারাবাহিক আন্দোলন ও গণচাপের ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইস্তফার খবর সামনে আসতেই ছাত্রছাত্রীরা স্লোগান দেন, একে অপরকে শুভেচ্ছা জানান এবং বিজয়ের আনন্দে মেতে ওঠেন।উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবিতে…

Read More

গকুলনগরে ভয়াবহ সংঘর্ষ! পালসার-ইকো মুখোমুখি, দুর্ঘটনা ঘটিয়ে চম্পট ঘাতক গাড়ি

গকুলনগরের রাস্তারমাথা এলাকায় বন্ধন ব্যাংক সংলগ্ন স্থানে বুধবার এক সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, একটি পালসার মোটরসাইকেল ও একটি ইকো গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আরোহী আহত হয়েছেন বলে খবর।অভিযোগ, দুর্ঘটনার পর স্থানীয় এক গাড়ি চালকের সহায়তায় ঘাতক গাড়ির চালক ঘটনাস্থল থেকে দ্রুত…

Read More

দেশবিরোধী দূর হোক

ভারতের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা নিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলিতে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিষেবা প্রদানকারী তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশন-এর নিরাপত্তা ছাড়পত্র সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে।সূত্র অনুযায়ী, জাতীয় নিরাপত্তা এবং কৌশলগত দিক বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ও গোয়েন্দা মহলের তরফে সেলেবি অ্যাভিয়েশনের কার্যকলাপ নিয়ে সন্দেহ প্রকাশ…

Read More

‘কথা ও কাজে মিল থাকলেই সমাজে প্রতিষ্ঠা’— সোনামুড়ায় বিজেপি কর্মীদের বার্তা অভিষেক দেব রায়ের

সোনামুড়া, ২২ জুলাই: “সমাজে প্রতিষ্ঠা তখনই পাবেন, যখন আপনি যা বলবেন এবং যা করবেন—দুটির মধ্যে মিল থাকবে।” এই বার্তাই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তুলে ধরলেন ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। বুধবার সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিয়ে তিনি কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংগঠনিক জেলা…

Read More

প্রথম রাজ্যস্তরের চাকমা ভাষা ও লিপি দিবসে আগরতলায় বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব সংবাদদাতা: প্রথমবারের মতো রাজ্যস্তরের চাকমা ভাষা ও লিপি দিবস উপলক্ষে শহরে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের বার্তা নিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে র‍্যালিটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।র‍্যালিতে চাকমা সম্প্রদায়ের সদস্যদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন। ঐতিহ্যবাহী পোশাক, ব্যানার, ফেস্টুন ও সাংস্কৃতিক আবহে শহরের বিভিন্ন…

Read More

‘মন কি বাত’ শুনলেন মেয়র দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডে ২৬ পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর

আগরতলা, ২৬ জুলাই: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১৩৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষে রবিবার ৬ আগরতলা বিধানসভার অন্তর্গত আগরতলা পুরনিগমের ৮ নম্বর ওয়ার্ডের ৫১ নম্বর বুথে বিশেষ শোনার আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার, ৮ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সেন সরকার এবং বিজেপির দলীয় কর্মী-সমর্থকরা।অনুষ্ঠান শেষে…

Read More

মোদি সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে সূর্যমনিনগরে বিশেষ পূজা ও প্রার্থনা সভা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক শাসনকালের ১২ বছর পূর্তি উপলক্ষে ১৮ সূর্যমনিনগর মণ্ডলের উদ্যোগে বিশেষ পূজার্চনা ও প্রার্থনা সভার আয়োজন করা হয়। এদিন ত্রিপুরা ইউনিভার্সিটি সংলগ্ন রক্ষাকালী মন্দিরে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশসেবায় তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ত্রিপুরা সরকারের মন্ত্রী রামপ্রসাদ…

Read More

রাধানগর-মোহনপুর সড়কে যান চলাচল অচল, জিপ-বাস চালকদের কর্মবিরতিতে ভোগান্তিতে যাত্রীরা

আগরতলা, ১১ জুলাই: কমান্ডার জিপ ও ই-রিকশা (টমটম) চালকদের মধ্যে সংঘর্ষ ও মারপিটের ঘটনাকে কেন্দ্র করে শনিবার রাধানগর মোটর স্ট্যান্ড থেকে মোহনপুরগামী যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে। প্রতিবাদে কমান্ডার জিপ চালকরা গাড়ির চাকা বন্ধ রাখেন। তাঁদের সঙ্গে সংহতি জানিয়ে বাস চালকরাও যানবাহন চালাতে বিরত থাকেন।এর ফলে রাধানগর-মোহনপুর সড়কে দীর্ঘ সময় ধরে গণপরিবহন পরিষেবা ব্যাহত…

Read More