Headlines

এগিয়ে চলো সংঘের রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী, মানবসেবার বার্তায় উজ্জীবিত রাজধানী

আগরতলা, ১ আগস্ট: রাজধানীর অন্যতম ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন এগিয়ে চলো সংঘ-এর উদ্যোগে শনিবার এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই মহৎ উদ্যোগে উৎসাহের সঙ্গে অংশ নেন বহু স্বেচ্ছায় রক্তদাতা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা। এছাড়াও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, জনপ্রতিনিধি, সমাজসেবী এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।শিবির পরিদর্শন করে মুখ্যমন্ত্রী রক্তদাতাদের…

Read More

টিপ্রা মথা-বিজেপি সম্পর্ক নিয়ে সরব জিতেন্দ্র চৌধুরী, একাধিক ইস্যুতে সরকারের সমালোচনা

আগরতলা, ৫ আগস্ট: রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, টিপ্রা মথা ও বিজেপির সম্পর্ক-সহ একাধিক সমসাময়িক বিষয় নিয়ে বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি টিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক অবস্থান, রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং সরকারের বিভিন্ন নীতি নিয়ে নিজের মতামত তুলে ধরেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়েও তিনি প্রতিক্রিয়া ব্যক্ত…

Read More

নারী নির্যাতনের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের দাবিতে পথে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন

আগরতলা, ১৫ জুলাই: নারী সংক্রান্ত অপরাধের ঘটনায় পুলিশকে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণের দাবি-সহ একাধিক দাবিতে বুধবার বিক্ষোভ কর্মসূচি পালন করল অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠন। এই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা নারী নিরাপত্তা, দ্রুত বিচার এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন।বিক্ষোভে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, নারী নির্যাতন, যৌন হয়রানি ও অন্যান্য অপরাধের ঘটনায় অনেক সময় ভুক্তভোগীদের ন্যায়বিচার…

Read More

খামারবাড়ি সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে ৮০-৯০টি পরিবারের বাসিন্দারা

মোহনভোগ আরডি ব্লকের অন্তর্গত কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের ৩ নম্বর ওয়ার্ডের খামারবাড়ি সড়কের বেহাল অবস্থাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে রাস্তাটি কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই পুরো রাস্তা জল ও কাদায় ঢেকে যায়, ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।স্থানীয় সূত্রে জানা গেছে, এই সড়কের ওপর নির্ভরশীল প্রায়…

Read More

যোগে সুস্থতার বার্তা, তেলিয়ামুড়ায় আন্তর্জাতিক যোগ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও প্রদর্শনী

তেলিয়ামুড়া, ২১ জুন: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। তেলিয়ামুড়া যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তর, তেলিয়ামুড়া পুর পরিষদ এবং তেলিয়ামুড়া আর.ডি ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।দিনের সূচনায় তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলাকেন্দ্র (টাউন হল) প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের…

Read More

গ্যাস সিলিন্ডারে ২–৪ কেজি ওজন কমের অভিযোগ! শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ, তদন্তের দাবি

শান্তিরবাজার: এলপিজি গ্যাস সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস কম থাকার অভিযোগকে কেন্দ্র করে সোমবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যামন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে একাধিক গ্রাহক ওজনে গরমিল এবং অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন।স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো এদিনও গ্রাহকদের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ করা…

Read More

কমনওয়েলথে সোনা জয়, অস্মিতা দেকে রাজ্য সরকারের সংবর্ধনা

আগরতলা: কমনওয়েলথ গেমসে স্বর্ণপদক জয় করে রাজ্যের মুখ উজ্জ্বল করা ক্রীড়াবিদ অস্মিতা দেকে সংবর্ধনা জানাল রাজ্য সরকার। বুধবার আগরতলার রবীন্দ্র ভবন হলে ক্রীড়া দপ্তরের উদ্যোগে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিংকু রায়, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।অস্মিতার হাতে সংবর্ধনা তুলে দিয়ে তাঁর কৃতিত্বের…

Read More

উদয়পুরে ফের চুরি, আতঙ্কে গকুলপুরের বাসিন্দারা

উদয়পুর, ২১ আগস্ট: উদয়পুর শহর থেকে বিভিন্ন গ্রামীণ এলাকায় একের পর এক চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এবার গকুলপুর শাস্ত্রীয় সংঘ এলাকায় এক বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।জানা গেছে, ওই এলাকার বাসিন্দা অম্লান ভৌমিক পরিবারের সদস্যদের নিয়ে ১৯ আগস্ট সাব্রুমে একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যান। পরদিন সন্ধ্যায় বাড়ি ফিরে তিনি দেখতে পান…

Read More

‘ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া চাই’— বাসভাড়া কমানোর দাবিতে সরব চড়িলামের কলেজ পড়ুয়ারা

কলেজে যাতায়াতের বাসভাড়া অর্ধেক করার দাবিতে সরব হলেন চড়িলামের কলেজ ছাত্রছাত্রীরা। শুক্রবার সকালে চড়িলাম বাজার বাসস্ট্যান্ডে জাতীয় সড়কের পাশে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রীর উদ্দেশ্যে নিজেদের দাবি তুলে ধরেন তারা।জানা গেছে, আন্দোলনরত ছাত্রছাত্রীরা সবাই রামঠাকুর কলেজের শিক্ষার্থী। এদিন তাদের পরীক্ষা থাকলেও দীর্ঘদিনের ভোগান্তির কথা তুলে ধরে বাসভাড়া কমানোর দাবি জানান তারা।ছাত্রছাত্রীদের…

Read More

গাছ লাগাও, প্রাণ বাঁচাও — এনএসএস-এর সবুজে ভরপুর অনন্য প্রয়াস

বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো বনমহোৎসব। উইমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে এই বিশেষ দিনটি পালিত হয় দক্ষিণ ত্রিপুরার যোগেন্দ্রনগর এলাকার আম্বেদকর পল্লীতে। কর্মসূচির মূল লক্ষ্য ছিল পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও গাছ রোপণের গুরুত্ব তুলে ধরা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সুকান্ত সরকার, প্রাক্তন প্রোগ্রাম অফিসার মৃণাল চক্রবর্তী, এলাকাবাসী, অভিভাবকগণ এবং বিপুল সংখ্যক শিশু-কিশোর।…

Read More