বিলোনিয়ায় এসএম কাপ ফুটবলের পর্দা উঠল, রাজ্য পর্যায়ে উঠল সাব্রুম ও শান্তিরবাজারের দুই স্কুল
নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ জেলার স্কুলভিত্তিক অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের এসএম কাপ ফুটবল টুর্নামেন্ট বুধবার বিলোনিয়ার বিকেআই সিন্থেটিক মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ, শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি অনুপম চক্রবর্তী, স্পোর্টস বোর্ডের…
