Headlines

বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, সাব্রুমে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী শিখা দাসের বাড়ির পুকুরে বিষ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের পশ্চিম হরিণা এলাকায়।পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেখেন, পুকুরের…

Read More

হাওড়া নদীর ভাঙন রোধে নিম্নমানের কাজের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ চম্পকনগরে

নিজস্ব প্রতিনিধি: হাওড়া নদীর ভাঙন রোধে চলা কাজকে ঘিরে নিম্নমান ও অবৈজ্ঞানিক নির্মাণের অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন জিরানিয়া মহকুমার চম্পকনগর এলাকার নদীপাড়ের বাসিন্দা ও ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নদীভাঙন ঠেকাতে সরকারি উদ্যোগে বোল্ডার ফেলার কাজ শুরু হলেও তা সঠিক পরিকল্পনা ও মান বজায় রেখে করা হচ্ছে না।স্থানীয়দের দাবি, হাওড়া নদীর ভাঙনের কারণে ইতিমধ্যেই বহু বাড়িঘর, দোকানপাট…

Read More

দীর্ঘ ৮ বছর পর রামনগরে ডিওয়াইএফআই-এর যুব মিছিল, একাধিক ইস্যুতে সরব সংগঠন

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর পর রামনগর এলাকায় যুব মিছিল সংগঠিত করল ডিওয়াইএফআই রামনগর লোকাল কমিটি। বুধবার সকালে কের চৌহমনী থেকে শুরু হওয়া এই মিছিল রামনগরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পুনরায় কের চৌহমনীতে এসে শেষ হয়। মিছিলে বিপুল সংখ্যক যুবক-যুবতীর উপস্থিতি লক্ষ্য করা যায়।ডিওয়াইএফআই-এর দাবি, রাজ্যের আইন-শৃঙ্খলার অবনতি, গণতান্ত্রিক পরিবেশের সংকট, যুবসমাজের মধ্যে নেশার বিস্তার,…

Read More

ক্রাইম ব্রাঞ্চ–পুলিশের যৌথ অভিযানে ধ্বংস ২ লক্ষ গাঁজার চারা, বাজারমূল্য প্রায় ২৪ লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বুধবার দুপুরে ক্রাইম ব্রাঞ্চ ও সিপাহীজলা জেলা পুলিশের যৌথ উদ্যোগে কলমচৌড়া থানার অন্তর্গত মানিক্য নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজার নার্সারি ধ্বংস করা হয়।অভিযান চলাকালীন প্রায় ২ লক্ষ গাঁজা গাছের চারা নষ্ট করা হয়। প্রশাসনের প্রাথমিক অনুমান অনুযায়ী, ধ্বংস করা ওই গাঁজার চারাগুলির…

Read More

ভক্তিময় পরিবেশে পালিত শ্রী শ্রী রাম ঠাকুরের ২০তম মহাউৎসব, উপচে পড়ল ভক্তদের ভিড়

আগরতলা, ২৯ জুলাই: গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তিময় পরিবেশে পালিত হলো শ্রী শ্রী রাম ঠাকুরের ২০তম মহাউৎসব। উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের বাড়িতে আয়োজিত এই মহাউৎসবকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্ত-অনুরাগীদের ব্যাপক সমাগম লক্ষ্য করা যায়।প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহাউৎসবের আয়োজন করা হয়। পূজা-অর্চনা, মঙ্গলপ্রদীপ প্রজ্বলন এবং নাম-সংকীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের…

Read More

রিপস্যাটে শুরু দু’দিনব্যাপী যক্ষ্মা স্ক্রিনিং ও সচেতনতা কর্মসূচি, টিবি নির্মূলে জোর সচেতনতায়

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: যক্ষ্মা (টিবি) নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের লক্ষ্যে বুধবার থেকে আভয়নগরস্থিত রিজিওনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (RIPSAT)-এ শুরু হয়েছে দু’দিনব্যাপী “Tuberculosis Screening and Awareness Program”। রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধীন জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি (NTEP)-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি ২৯ ও ৩০ জুলাই প্রতিদিন সকাল…

Read More

শিক্ষা ভবনের সামনে টেট উত্তীর্ণদের অবস্থান-বিক্ষোভ, যুগ্ম অধিকর্তার কাছে ডেপুটেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে সামিল হন। দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।পরবর্তীতে আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা-র সঙ্গে সাক্ষাৎ করে একটি ডেপুটেশন জমা দেন। প্রতিনিধিদল দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করার দাবি জানায় এবং…

Read More

টেট উত্তীর্ণদের ফের শিক্ষা ভবন ঘেরাও, দ্রুত নিয়োগের দাবিতে ডেপুটেশন

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা নিয়োগের দাবিতে মঙ্গলবার ফের শিক্ষা ভবন ঘেরাও করে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন। দীর্ঘদিন ধরে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।বিক্ষোভকারীদের দাবি, শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগে অযথা বিলম্ব করা হচ্ছে। ফলে বহু যোগ্য প্রার্থী দীর্ঘদিন ধরে অনিশ্চয়তার…

Read More

গুরু পূর্ণিমায় গুরু বন্দনা ও ভগবত পাঠে ভক্তিময় পরিবেশ, পটুনগরে অনুষ্ঠিত গুরু সম্মান অনুষ্ঠান

আগরতলা, নিজস্ব প্রতিনিধি: গুরু পূর্ণিমা উপলক্ষে আগরতলার পটুনগরে অনুষ্ঠিত হলো এক আধ্যাত্মিক ও ধর্মীয় অনুষ্ঠান। এদিন গুরু সম্মান অনুষ্ঠানের মাধ্যমে সমাজের বিশিষ্ট গুরুজনদের সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি ভক্তিমূলক পরিবেশে অনুষ্ঠিত হয় শ্রীমদ্ভাগবত পাঠ, যেখানে বহু ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ উপস্থিত থেকে শ্রবণ করেন।অনুষ্ঠানে বক্তারা গুরুর মর্যাদা, মানবজীবনে তাঁর অবদান এবং ভারতীয় সংস্কৃতিতে গুরু-শিষ্য পরম্পরার গুরুত্ব…

Read More

NSE-এর সঙ্গে ত্রিপুরার ঐতিহাসিক MoU, পুঁজিবাজারে অংশগ্রহণের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ জুলাই: আর্থিক সাক্ষরতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং পুঁজিবাজারের সুযোগ কাজে লাগানোর লক্ষ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)-এর সঙ্গে ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত অনুষ্ঠানে NSE এবং সিপার্ড (SIPARD), শিল্প ও বাণিজ্য দপ্তর এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের মধ্যে এই চুক্তি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক…

Read More