চুরির এক ঘণ্টাতেই অটো উদ্ধার! দক্ষিণ জেলায় পুলিশের তৎপরতায় বড় সাফল্য
কলাছড়া বাজার থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত অটোরিকশা অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ। ঘটনায় দক্ষিণ জেলা পুলিশের দ্রুত তৎপরতায় স্বস্তি ফিরেছে অটো মালিকের মধ্যে।জানা গেছে, কলাছড়ার রামকৃষ্ণ পাড়ার বাসিন্দা নয়ন রায়ের ব্যাটারিচালিত অটোরিকশা TR 08 B 2180 সোমবার রাতে কলাছড়া বাজার থেকে চুরি হয়ে যায়। রাত পৌনে ৯টা নাগাদ তিনি মনুবাজার…
