Headlines

ঝড়ে নদীতে ভেঙে পড়া বাঁশঝাড়ে দুর্ভোগ! প্রশাসনের দ্বারস্থ ফকিড়ামুড়ার কৃষকরা

উত্তর চড়িলাম গ্রাম পঞ্চায়েতের ফকিড়ামুড়া এলাকায় দীর্ঘদিন ধরে সমস্যায় জর্জরিত কৃষকরা এবার প্রশাসনের দ্বারস্থ হলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার কৃষকরা বিশালগড় মহকুমা শাসক ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান।কৃষকদের অভিযোগ, গত এপ্রিল মাসে হওয়া ভয়াবহ ঝড়-বৃষ্টি ও তুফানের জেরে বিশাল একটি বাঁশঝাড় গোড়া সহ উপড়ে নদীতে পড়ে যায়। এরপর থেকেই নদীর স্বাভাবিক জলপ্রবাহ বাধাপ্রাপ্ত হয়ে জল কৃষিজমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে চাষের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।এলাকাবাসীর দাবি, দ্রুত নদী থেকে ওই বাঁশঝাড় কেটে সরিয়ে ফেলা হোক, যাতে নদীর জল স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে এবং কৃষিজমি রক্ষা পায়। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেই আশায় রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *