আগরতলা: শহরের মোটরস্ট্যান্ড এলাকায় তির জুয়ার বিরুদ্ধে বৃহস্পতিবার অভিযানে নামে পূর্ব থানার পুলিশ। অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরেই তির জুয়ার কার্যকলাপ চলছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে।অভিযান ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তির জুয়ার মতো বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা। পুলিশ সূত্রে অভিযানের বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
মোটরস্ট্যান্ডে তির জুয়ার আসর! অভিযানে পূর্ব থানার পুলিশ
