তামেংলং, মণিপুর: দীর্ঘদিনের জলসংকটে কিছুটা স্বস্তি দিতে মণিপুরের তামেংলং জেলায় তিনটি গ্রামে জলাধার বিতরণ করল অসম রাইফেলস। অপারেশন সদ্ভাবনা-র আওতায় নিউ কাইফুন্দাই, টি. মটবুং এবং ওয়াইনামলং গ্রামের বাসিন্দাদের হাতে এই জলাধার তুলে দেওয়া হয়।জলসংকটে ভোগা প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জলাধারগুলিতে পানি সংরক্ষণ করে প্রয়োজনের সময় তা ব্যবহারের সুযোগ পাবেন গ্রামবাসীরা। এর ফলে পানীয় ও দৈনন্দিন ব্যবহারের জলের সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দারা। অসম রাইফেলসের এই উদ্যোগে খুশি প্রকাশ করেন তাঁরা। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন এবং স্থানীয় সমস্যার সমাধানে বাহিনীর এই ধরনের সামাজিক উদ্যোগ অব্যাহত রয়েছে।
দীর্ঘদিনের জলসংকটে স্বস্তি, তামেংলংয়ে জলাধার বিতরণ অসম রাইফেলসের
