আগরতলার বৈষ্ণব টিলার আমতলিতে নবনির্মিত ড. শ্যামাপ্রসাদ মুখার্জি কমিউনিটি হলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। আগরতলা পুর নিগমের ৪৯ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক মীনা রানি সরকার এবং ওয়ার্ডের কর্পোরেটর হরিসাধন দেবনাথ। নতুন এই কমিউনিটি হলটি এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক অনুষ্ঠানের আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
আগরতলায় নবনির্মিত কমিউনিটি হলের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
