Headlines

নোয়াগাঁওয়ে TSR জওয়ানের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত দুলাল দেব

নোয়াগাঁওয়ের মেঘলিমুড়া এলাকায় সামান্য কথা কাটাকাটিকে কেন্দ্র করে দুলাল দেবকে মারধরের অভিযোগ উঠেছে TSR জওয়ান রাজু দেবনাথের বিরুদ্ধে। ঘটনায় আহত দুলাল দেব পরিবারের সদস্যদের নিয়ে এনসিসি থানায় অভিযোগ জানাতে গিয়েছেন বলে জানা গেছে।অভিযোগকারী দুলাল দেবের দাবি, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকার পরিচয় দিয়ে রাজু দেবনাথ এলাকায় প্রভাব খাটান। এমনকি বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিচয় থাকার কথা বলে দীর্ঘদিন ধরে এলাকাবাসীর উপর অত্যাচার চালানোর অভিযোগও তুলেছেন তিনি।দুলাল দেবের বক্তব্য অনুযায়ী, গতকাল সামান্য কথা কাটাকাটির জেরেই তাঁর উপর হামলা চালানো হয়। ঘটনার পর অভিযুক্ত TSR জওয়ান রাজু দেবনাথের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে থানার দ্বারস্থ হয়েছেন আহত ব্যক্তি ও তাঁর পরিবার।এখন দেখার বিষয়, এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে। তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত TSR জওয়ানের বক্তব্য এবং পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *