আজ পবিত্র ঈদুজ্জোহা তথা ঈদুল আজহা। সারা দেশের পাশাপাশি রাজ্যজুড়েও ধর্মপ্রাণ মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করছেন এই পবিত্র উৎসব।রাজ্যের বিভিন্ন মসজিদে সকাল থেকেই ঈদের নামাজ আদায় করতে ভিড় জমান মুসল্লিরা। আগরতলার Gedu Mia Mosque-এও বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।এদিন গেদুমিয়া মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন Maulana Abdul Rahman। নামাজ শেষে দেশ ও রাজ্যের শান্তি, সম্প্রীতি এবং সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।ঈদকে কেন্দ্র করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে উৎসবের আবহ দেখা যায়। ছোট থেকে বড় সকলেই নতুন পোশাকে একে অপরকে ঈদের শুভেচ্ছা জানান এবং কোলাকুলির মাধ্যমে আনন্দ ভাগ করে নেন।
পবিত্র ঈদুল আজহায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, আগরতলার গেদুমিয়া মসজিদে ঈদের জামাতে ভিড়
