Headlines

চেকিংয়ে বড় সাফল্য! অটো থেকে উদ্ধার ৩৯.৫ কেজি গাঁজা, বাজারমূল্য ৪ লক্ষাধিক

মাদক পাচারের বিরুদ্ধে অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত রামনগর ভিলেজের রামনগর পাগলী বাড়ি রোডে রুটিন চেকিং চলাকালীন একটি অটোরিকশা আটক করে পুলিশ। তল্লাশি চালিয়ে অটোটি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ শুকনো গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ ৩৯ কেজি ৫০০ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ টাকারও বেশি। ঘটনার পর অটোটি বাজেয়াপ্ত করা হয়েছে এবং মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।বিশালগড় মহকুমা পুলিশ আধিকারিক বিকাশ সিনথিয়া জানান, নিয়মিত নাকা চেকিংয়ের সময় এই সাফল্য মিলেছে। মাদক কারবারের বিরুদ্ধে পুলিশের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে চলবে বলে তিনি জানান।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমে মাদক পাচার চক্রের সঙ্গে জড়িতদের খোঁজ চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *