Headlines

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কংগ্রেসের

ত্রিপুরা পুলিশের মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস।কংগ্রেসের দাবি, রাজ্যের কর্মরত উচ্চ আদালতের একজন বিচারপতির তত্ত্বাবধানে দ্রুত বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদঘাটন করতে হবে। এই দাবিকে সামনে রেখেই দলের পক্ষ থেকে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনসহ দলের অন্যান্য নেতা-কর্মীরা। বক্তারা ডিজিপির মৃত্যুর ঘটনাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন তুলে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান।ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রীর বাসভবন সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ মোতায়েন ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *