হকের অধিকার আদায়ের দাবিতে দিল্লির রাজপথে গর্জে উঠলেন সারা দেশ থেকে আসা হাজার হাজার আদিবাসী। নিজেদের অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবিকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে ব্যাপক জনসমাগম দেখা যায়।সমাবেশে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের সভাপতি জীতেন্দ্র চৌধুরী বলেন, “ভিক্ষা নয়, লড়াই করেই দেশের আদিবাসীরা তাদের অধিকার ছিনিয়ে নেবে।” তাঁর এই বক্তব্যে সমাবেশে উপস্থিত মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়ে।অধিকার আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তা দিয়ে দিল্লির রাজপথে সরব হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী প্রতিনিধিরা। তাঁদের দাবি, দীর্ঘদিনের বঞ্চনা দূর করে আদিবাসীদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
“ভিক্ষা নয়, লড়াই করে অধিকার আদায়”—দিল্লির রাজপথে জীতেন্দ্র চৌধুরীর হুংকার
