Headlines

হাসপাতালে CMO, তবু চিনলেন না নার্সরা! মোবাইলে ব্যস্ত থাকার অভিযোগ ঊনকোটি জেলা হাসপাতালে

ঊনকোটি জেলা হাসপাতালের পরিষেবা ও পরিকাঠামোর বাস্তব চিত্র তুলে ধরতে কংগ্রেস নেতৃত্বের উদ্যোগে হাসপাতাল পরিদর্শনে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMO)। আর সেই পরিদর্শন ঘিরেই সামনে আসে নার্সদের কর্তব্য পালনের বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ।অভিযোগ, হাসপাতাল পরিদর্শনে CMO উপস্থিত থাকলেও কর্তব্যরত কয়েকজন নার্স তাঁকে চিনতে পারেননি। তাঁদের মধ্যে কেউ কেউ রোগী পরিষেবায় ব্যস্ত না থেকে মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলেও অভিযোগ ওঠে।কংগ্রেস নেতৃত্বের দাবি, ঊনকোটি জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার প্রকৃত পরিস্থিতি তুলে ধরতেই CMO-কে সঙ্গে নিয়ে তাঁরা হাসপাতাল পরিদর্শন করেন। হাসপাতালের পরিষেবা ব্যবস্থায় নজরদারি আরও জোরদার করার পাশাপাশি কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *