Headlines

নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাইকের ধাক্কা, সংকটজনক বৃদ্ধা!

কল্যাণপুরে নাতনিকে স্কুলে নিয়ে যাওয়ার পথে বাইকের ধাক্কায় গুরুতর আহত হলেন শিমুল দেব নামে এক বৃদ্ধা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।জানা গেছে, নাতনিকে স্কুলে পৌঁছে দিতে যাওয়ার সময়ই আচমকা একটি বাইক এসে তাঁকে ধাক্কা মারে। এতে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আঘাত পান শিমুল দেব। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দুর্ঘটনার সঠিক কারণ ও বাইকটির চালকের বিষয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *