Headlines

tripuranewshub@gmail.com

ভিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, ২৮ সেপ্টেম্বর ভোট

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভিসি নির্বাচন। ভোটগ্রহণের পর ৫ অক্টোবর হবে ভোট গণনা।নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির মধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। প্রার্থী বাছাই থেকে শুরু করে প্রচার-পর্ব—সব ক্ষেত্রেই তৎপরতা বাড়ছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই গোটা নির্বাচনী…

Read Full News

দশদা বিদ্যুৎ অফিসে মদের আসরের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী!

কাঞ্চনপুর মহকুমাজুড়ে বিদ্যুৎ পরিষেবা নিয়ে যখন সাধারণ মানুষের ভোগান্তি চরমে, ঠিক সেই সময় দশদা বিদ্যুৎ অফিসকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। শনিবার রাতে বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ কয়েকজন যুবক অফিসে গেলে সেখানে বাংলা মদের আসর চলছিল বলে অভিযোগ করেন তাঁরা।স্থানীয়দের অভিযোগ, তীব্র গরমের মধ্যে দিনে একাধিকবার বিদ্যুৎ আসা-যাওয়ায় মানুষ যখন নাজেহাল, তখন বিদ্যুৎ দপ্তরের অফিসেই কর্মীদের…

Read Full News

দিব্যাঙ্গজন বেকারদের চাকরির দাবিতে সরব নেতৃত্ব, গৃহীত ১৯ দফা দাবি সনদ

দিব্যাঙ্গজন বেকারদের কর্মসংস্থান-সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আগরতলায় অনুষ্ঠিত হলো সাংগঠনিক আলোচনা সভা। রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে আয়োজিত এই সভায় দিব্যাঙ্গজনদের বিভিন্ন সমস্যা ও তাঁদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।সভায় কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবিকে সামনে রেখে মোট ১৯ দফা দাবি সনদ গৃহীত হয়। নেতৃত্বের পক্ষ থেকে দিব্যাঙ্গজনদের সমস্যা সমাধানে প্রশাসনের…

Read Full News

জন্মাষ্টমীতে রঙ-তুলিতে শ্রীকৃষ্ণের ভাবনা, মন্দিরে বসে আঁকো প্রতিযোগিতা

জন্মাষ্টমী উপলক্ষে শ্রীকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজন করা হলো শিশু-কিশোরদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা। উৎসবের আবহে খুদে শিল্পীদের রঙ-তুলিতে ফুটে উঠল শ্রীকৃষ্ণের নানা রূপ ও ভাবনা।প্রতিযোগিতায় অংশ নেয় এলাকার বহু শিশু। কেউ ক্যানভাসে তুলে ধরে বাঁশি হাতে শ্রীকৃষ্ণের ছবি, আবার কারও তুলিতে ফুটে ওঠে জন্মাষ্টমীর নানা দৃশ্য। প্রতিযোগিতাকে ঘিরে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।আয়োজকদের পক্ষ…

Read Full News

পূজার আগেই শহরের উন্নয়নমূলক কাজ শেষের পথে, আশ্বাস মেয়র দীপক মজুমদারের

পূজার আগেই আগরতলা শহরের চলমান উন্নয়নমূলক কাজগুলি মোটামুটিভাবে শেষ হয়ে যাবে বলে আশ্বাস দিলেন আগরতলা পুর নিগমের মেয়র। রবিবার রামনগর নবজাগরণ ক্লাব আয়োজিত এক স্বাস্থ্য শিবিরে উপস্থিত হয়ে তিনি শহরের উন্নয়ন নিয়ে এই কথা জানান।মেয়র বলেন, শহরের বিভিন্ন এলাকায় রাস্তা, নিকাশি ব্যবস্থা-সহ একাধিক উন্নয়নমূলক কাজ চলছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট দফতর…

Read Full News

তিন মাস ধরে পাথর সংকট! বন্ধের মুখে শতাধিক ক্রেশার, কর্মহীন হাজারো শ্রমিক—হস্তক্ষেপের দাবি

ত্রিপুরায় প্রায় তিন মাস ধরে পাথর পরিবহনে অচলাবস্থার অভিযোগ উঠেছে। এর জেরে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমায় একের পর এক ক্রেশার বন্ধ হওয়ার মুখে। পাথরের জোগান ব্যাহত হওয়ায় বিভিন্ন উন্নয়নমূলক কাজও থমকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। একই সঙ্গে কর্মহীন হয়ে পড়ছেন শ্রমিক, গাড়িচালক, গাড়ির মালিক ও পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষ।চুরাইবাড়ি এলাকায় পাথর ব্যবসার…

Read Full News

পুত্রবধূর মারধরের অভিযোগের পর শাশুড়ির মৃত্যু, ময়নাতদন্ত ঘিরে সাব্রুমে চাঞ্চল্য

দক্ষিণ ত্রিপুরার পশ্চিম সাব্রুমের কাঁঠালছড়ি এলাকায় এক বৃদ্ধার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতার নাম লক্ষ্মী দেবনাথ। পরিবারের অভিযোগ, পুত্রবধূর হাতে মারধরের পর তিনি অ্যাসিড পান করেন এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবারের দাবি অনুযায়ী, মারধরের অভিযোগ নিয়ে গ্রাম প্রধানের কাছে বিচার চাইতে গিয়েছিলেন লক্ষ্মী দেবনাথ। অভিযোগ, সেখান থেকে বাড়ি ফেরার…

Read Full News

উমাকান্ত একাডেমি অ্যালামনির দ্বিবার্ষিক সম্মেলন, পুনর্নির্বাচিত সভাপতি-সম্পাদক

উমাকান্ত একাডেমি অ্যালামনির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। সম্মেলনে সংগঠনের আগামী দুই বছরের কার্যক্রম পরিচালনার জন্য ২১ সদস্যের একটি নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।সর্বসম্মতিক্রমে পুনরায় সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী এবং সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছেন শুভাশিস মজুমদার।সম্মেলনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং অ্যালামনির সদস্যদের পারস্পরিক যোগাযোগ আরও শক্তিশালী করার…

Read Full News

বিলোনিয়ায় BSF-পুলিশের যৌথ অভিযানে ৫২ কেজি গাঁজা উদ্ধার, গাড়ি ফেলে পালাল চালক

দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া হৃষ্যমুখ ব্লকের নলুয়া অভয়নগর দাসপাড়ায় BSF ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। রবিবার একটি সন্দেহভাজন প্রাইভেট গাড়িকে ধাওয়া করে আটক করার পর তল্লাশি চালিয়ে গাড়ি থেকে প্রায় ৫২ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়।তবে অভিযানের সময় গাড়ির চালক গাড়িটি ঘটনাস্থলে রেখেই পালিয়ে যায় বলে জানা গেছে। খবর পেয়ে…

Read Full News

পাঞ্জীরায় ভাল্লুকের হামলা, গুরুতর আহত স্বামী-স্ত্রী

দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বীরেন্দ্রনগর এডিসি ভিলেজের অন্তর্গত পাঞ্জীরায় ভাল্লুকের হামলায় গুরুতর আহত হয়েছেন এক দম্পতি।জানা যায়, রবিবার সকালে মগ পাড়ার বাসিন্দা অংসাফাই মগ ও তাঁর স্ত্রী অংসানো মগ কাছাকাছি একটি রাবার বাগান পরিষ্কার করতে যান। সেই সময় আচমকাই একটি ভাল্লুক তাঁদের ওপর হামলা চালায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ভাল্লুকের কামড়ে দু’জনই গুরুতর…

Read Full News