Headlines

tripuranewshub@gmail.com

আমতলীতে যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, নিরপেক্ষ তদন্তের দাবিতে সরব পরিবার

আমতলী, নিজস্ব প্রতিনিধি:পশ্চিম ত্রিপুরার আমতলী এলাকার দারোগা বাড়িতে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম রাহুল চক্রবর্তী। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পর ঘটনাটি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্য ও আত্মীয়রা।পরিবারের অভিযোগ, রাহুলের নিজস্ব বাড়ি বিক্রির অর্থ নিয়ে দীর্ঘদিন ধরে জটিলতা চলছিল। সেই অর্থ তিনি পাননি বলেও দাবি করেছেন…

Read More

তেলিয়ামুড়ায় DYFI-এর বিভাগীয় সম্মেলন, বেকারত্ব ও নেশার বিরুদ্ধে সরব যুব সংগঠন

তেলিয়ামুড়া, নিজস্ব প্রতিনিধি:ভারতীয় গণতান্ত্রিক যুব ফেডারেশন (DYFI)-এর ৫ম তেলিয়ামুড়া বিভাগীয় সম্মেলন রবিবার তেলিয়ামুড়া টাউন হল তথা চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে সকাল থেকেই উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে।সম্মেলনের সূচনায় সকাল প্রায় ১০টায় তেলিয়ামুড়া শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে একটি বিশাল মিছিল বের করা হয়। মিছিল থেকে বেকারত্ব বৃদ্ধি, নেশার…

Read More

শর্তহীন ৩৩% নারী সংরক্ষণ কার্যকরের দাবিতে সরব গণতান্ত্রিক নারী সংগঠন, আগরতলায় কর্মসূচির ঘোষণা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি (AIDWA)-এর রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে সংসদ ও বিধানসভায় নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ কোনো শর্ত ছাড়াই অবিলম্বে কার্যকর করার দাবি জানানো হয়। একই সঙ্গে আগামী ২০ জুলাই আগরতলায় আন্দোলনমূলক কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।সাংবাদিক সম্মেলনে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির পাশাপাশি এনএফআইডব্লিউ (NFIW), এআইডব্লিউইউএমএস, এআইএএমএস, এআইএসএমসিসি…

Read More

যোগেন্দ্রনগরে গৃহকর্তার রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:আগরতলার যোগেন্দ্রনগর মহাশক্তি এলাকায় এক গৃহকর্তার রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃতের নাম পীযূষ দেবনাথ। তিনি কর্মহীন ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।পরিবারের সদস্যরা তাঁকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।…

Read More

দুর্নীতি ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, সূর্যমণিনগর থেকে বার্তা দিলেন বিধায়ক রামপ্রসাদ পাল

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:১৮ সূর্যমণিনগর বিধানসভা এলাকায় সংগঠনকে আরও স্বচ্ছ, শৃঙ্খলাবদ্ধ ও আদর্শভিত্তিক করে তুলতে দুর্নীতি, অবৈধ ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই উদ্যোগের কথা জানিয়েছেন এলাকার বিধায়ক রামপ্রসাদ পাল।বিধায়কের বক্তব্য অনুযায়ী, এটি শুধু একটি মণ্ডলের উদ্যোগ নয়, বরং সমগ্র ত্রিপুরায় সংগঠনের শৃঙ্খলা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার একটি…

Read More

সাত বছরেও তৈরি হয়নি সেতু, যাতায়াতে দুর্ভোগে জোলাইবাড়ীর চরনপাই এলাকার বাসিন্দারা

জোলাইবাড়ী, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের চরনপাই এলাকায় দীর্ঘ সাত বছর ধরে একটি সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সেতু নির্মাণের কোনো উদ্যোগ বাস্তবায়িত হয়নি।স্থানীয়দের দাবি, সেতু না থাকায় প্রতিদিন বাজার, স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জরুরি কাজে যাতায়াত করতে ব্যাপক…

Read More

রাজপথে বাম শিক্ষক-কর্মচারীদের শক্তি প্রদর্শন, দাবি আদায়ে মহামিছিল

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে আগরতলার রাজপথে মহামিছিল করলেন বামপন্থী শিক্ষক ও কর্মচারী সংগঠনের সদস্যরা। বিপুল সংখ্যক শিক্ষক, সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীরা এই মিছিলে অংশ নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে। অংশগ্রহণকারীরা বেতন বৈষম্য দূরীকরণ, শূন্যপদে নিয়োগ, চাকরির নিরাপত্তা, পেনশনসহ বিভিন্ন দীর্ঘদিনের দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। এ…

Read More

কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে বিজেপির উদ্যোগ, সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, নিজস্ব প্রতিনিধি:মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে ভারতীয় জনতা পার্টির ৮ নম্বর টাউন বড়দোয়ালী মণ্ডলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলার শ্যামাপ্রসাদ টাউন হলে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সদর জেলা বিজেপি…

Read More

জগন্নাথ মন্দিরের ₹৮.৩৮ লক্ষের প্রকল্প ঘিরে বিতর্ক, মুখোমুখি জিতেন্দ্র চৌধুরী ও মন্দির কমিটি

সাব্রুম, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার সাব্রুম বিধানসভার পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের জয় জগন্নাথ মন্দিরে সেট নির্মাণের জন্য বিধায়ক উন্নয়ন তহবিল থেকে বরাদ্দ হওয়া ৮ লক্ষ ৩৮ হাজার টাকার প্রকল্প হঠাৎ বাতিল হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা।তথ্য অনুযায়ী, বিরোধী দলনেতা ও ৪০ নম্বর সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিতেন্দ্র…

Read More

রথ দেখতে বেরিয়ে নিখোঁজ গৃহবধূ ও তিন বছরের কন্যা, উদ্বিগ্ন পরিবার

শান্তিরবাজার, নিজস্ব প্রতিনিধি:দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার গঞ্জেরটিলা এলাকা থেকে এক গৃহবধূ ও তাঁর তিন বছর বয়সী কন্যা নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রথযাত্রা দেখতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন ২৩ বছর বয়সী দেবপ্রিয়া নট্ট। তাঁর সঙ্গে ছিল পরিবারের একমাত্র তিন বছর বয়সী শিশুকন্যা। এরপর থেকে তাঁদের…

Read More