Headlines

tripuranewshub@gmail.com

শারদীয় উৎসবের আগে প্রস্তুতি তুঙ্গে, আধিকারিক-কাউন্সিলরদের নিয়ে মেয়রের গুরুত্বপূর্ণ বৈঠক

শারদীয় উৎসবকে সামনে রেখে আগরতলাবাসীকে সর্বোচ্চ নাগরিক পরিষেবা দেওয়ার লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মেয়র দীপক মজুমদার।পৌর নিগমের কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের আধিকারিক ও কাউন্সিলররা। উৎসবের দিনগুলিতে শহরের পরিষেবা সচল রাখা, পরিচ্ছন্নতা, যান চলাচলসহ বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়ে আলোচনা হয়।উৎসবের সময় সাধারণ মানুষের যাতে কোনও ধরনের অসুবিধার মুখে পড়তে না হয়, সেদিকে…

Read Full News

আম্বেদকর ভবনে শ্রদ্ধায় স্মরণ অনিল সরকার, পালিত ৮৮তম জন্মদিন

প্রয়াত প্রাক্তন মন্ত্রী অনিল সরকারের ৮৮তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য দপ্তর আম্বেদকর ভবনে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সংগঠনের সদস্য ও উপস্থিত বিশিষ্টজনেরা।অনিল সরকারের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা তুলে ধরে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে তাঁর আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আগামী…

Read Full News

ভিলেজ ভোটে জোটের ইঙ্গিত! মুখ্যমন্ত্রীর বার্তা, আজ ত্রিপুরায় বিএল সন্তোষ

ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে। জোটের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। নির্বাচনী সমীকরণ নিয়ে দলীয় নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে আলোচনা।এরই মধ্যে আজ ত্রিপুরায় আসছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিএল সন্তোষ। তাঁর সফরকে ঘিরে রাজনৈতিক মহলে বাড়ছে আগ্রহ। ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলীয় কৌশল ও সম্ভাব্য জোটের রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ…

Read Full News

যুব মোর্চার প্রদেশ সম্পাদক পদে সম্রাট রায়, বিজেপির যুব সংগঠনে নতুন দায়িত্ব

আগরতলা, ১ সেপ্টেম্বর: বিজেপির যুব সংগঠনে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পেলেন সম্রাট রায়। তাঁকে ভারতীয় জনতা যুব মোর্চা (বিজেওয়াইএম)-র প্রদেশ সম্পাদক পদে নিযুক্ত করা হয়েছে। এই ঘোষণার পর দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয়েছে।দলীয় সূত্রের দাবি, সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা এবং যুব সমাজের মধ্যে দলের কার্যক্রমকে আরও বিস্তৃত করার লক্ষ্যেই সম্রাট…

Read Full News

কাঞ্চনপুরে বড়সড় মাদকবিরোধী অভিযান, ৯,৫০০ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১

উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল অসম রাইফেলস ও কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ৩১ আগস্ট যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ লক্ষ টাকা।অভিযানে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত হয়েছে বলে সন্দেহ করা একটি TVS Apache মোটরসাইকেলও বাজেয়াপ্ত…

Read Full News

প্রদেশ কার্যালয়ে বিপ্লব দেবকে সংবর্ধনা, বৈঠকে সাংগঠনিক বার্তা

বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিপ্লব কুমার দেবকে ত্রিপুরা বিজেপির প্রদেশ কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁকে ফুল ও উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানানো হয়।সংবর্ধনা পর্ব শেষে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে মিলিত হন বিপ্লব কুমার দেব। বৈঠকে সাংগঠনিক বিষয়সহ দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তাঁর নতুন…

Read Full News

ওপেন স্কুলিং বিলের প্রতিবাদে ওয়াকআউট CPI(M)-এর

দ্য বোর্ড অফ ওপেন স্কুলিং অ্যান্ড এক্সামিনেশন বিলের বিরোধিতা করে বিধানসভা থেকে ওয়াকআউট করলেন সিপিআই(এম) বিধায়করা। বিলটি নিয়ে দলের আপত্তির কথা তুলে ধরে তারা প্রতিবাদ জানান।সিপিআই(এম)-এর অভিযোগ, এই বিলের বিভিন্ন দিক নিয়ে যথেষ্ট আলোচনা ও পর্যালোচনার প্রয়োজন রয়েছে। নিজেদের আপত্তি জানিয়েই অধিবেশন থেকে বেরিয়ে আসেন দলের বিধায়করা। ঘটনা ঘিরে বিধানসভা চত্বরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়।

Read Full News

রাহুলের বিরুদ্ধে এফআইআর, প্রতিবাদে ত্রিপুরা কংগ্রেসের বিক্ষোভ

ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। হলদোয়ানিতে মল্লিকার্জুন খাড়গের সভাস্থলে বিজেপি-আরএসএসের কথিত ‘জাতিবাদী শুদ্ধিকরণ’-এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান রাহুল গান্ধী।কংগ্রেসের অভিযোগ, মূল অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উত্তরাখণ্ড পুলিশ উল্টে রাহুল গান্ধীর বিরুদ্ধেই এফআইআর করেছে। এই ঘটনার প্রতিবাদেই বিক্ষোভ কর্মসূচি পালন করেন প্রদেশ কংগ্রেসের নেতা-কর্মীরা।পাশাপাশি ত্রিপুরার ডি জি…

Read Full News

অল্প বৃষ্টিতেই ধসছে স্কুলের বাউন্ডারি! নিম্নমানের নির্মাণের অভিযোগে প্রশ্নের মুখে পরিকাঠামো

উন্নয়নের নামে নির্মাণের কয়েক বছর না যেতেই বেহাল দশায় বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল। অল্প বৃষ্টিতেই মাটি ধসে একাধিক জায়গায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে প্রাচীরের। ঘটনাকে কেন্দ্র করে নির্মাণকাজের গুণমান নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।ঘটনাটি তেলিয়ামুড়া ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে। জানা গেছে, প্রায় দুই-তিন বছর আগে বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের জন্য নতুন পাকা…

Read Full News

নাবালিকাকে ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড

নাবালিকাকে ধর্ষণের মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিল ধলাই জেলা ও দায়রা আদালত। দোষী সাব্যস্ত যুবকের নাম বিজয় ঘোষ।আদালত সূত্রে জানা যায়, লংতরাই ভ্যালি মহকুমার মনু থানাধীন চিত্তরঞ্জন পাড়া এলাকায় নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে মামলার শুনানি হয় ধলাই জেলা ও দায়রা আদালতে।মামলার নথি ও সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনার পর…

Read Full News