Headlines

tripuranewshub@gmail.com

পানিসাগরে মদবিরোধী অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের গাড়ি আটকে ব্যবসায়ীদের বিক্ষোভ

পানিসাগর, ২১ জুলাই: উত্তর ত্রিপুরার পানিসাগর থানার অন্তর্গত জলাবাসা বাজারে সোমবার গভীর রাতে পুলিশের মদবিরোধী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, অভিযানের সময় এক পুলিশ আধিকারিক, শিবুরঞ্জন দেবনাথ, বাজার সম্পর্কে বিরূপ মন্তব্য করেন। এই অভিযোগকে ঘিরেই ক্ষোভে ফেটে পড়েন ব্যবসায়ীরা।প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার পর বাজারের ব্যবসায়ীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং…

Read More

খোয়াই-আগরতলা জাতীয় সড়কে তীব্র যানজট! পাহাড়ে আটকে মন্ত্রী টিঙ্কু রায়, ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে হাজারো মানুষ

খোয়াই, ২১ জুলাই: খোয়াই-আগরতলা জাতীয় সড়কে সৃষ্ট তীব্র যানজটের জেরে কার্যত থমকে পড়েছে যান চলাচল। কয়েক ঘণ্টা ধরে সড়কে আটকে রয়েছে শতাধিক যানবাহন। এই দীর্ঘ যানজটের মধ্যেই আটকে পড়েন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়ও।স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ি এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হওয়ায় জাতীয় সড়কে চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এর ফলে অফিসগামী যাত্রী, সাধারণ মানুষ,…

Read More

পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় ডিজিপি অনুরাগ ধ্যানকরকে শেষ শ্রদ্ধা, পুলিশ সদর দপ্তরে আবেগঘন বিদায়

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরকে পুলিশ সদর দপ্তরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ শ্রদ্ধা জানানো হয়। তাঁর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন আধিকারিক, সহকর্মী এবং প্রশাসনের বিশিষ্ট কর্তারা।শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় প্রয়াত ডিজিপিকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় প্রোটোকল মেনে সালামির মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়।…

Read More

শেষ শ্রদ্ধায় পুলিশ সদর দপ্তরে আনা হচ্ছে ডিজিপি অনুরাগ ধ্যানকরের মরদেহ

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ শ্যামলী বাজারস্থিত তাঁর সরকারি বাসভবন থেকে পুলিশ সদর দপ্তরে নিয়ে আসা হচ্ছে। সেখানে রাজ্য পুলিশের পক্ষ থেকে মরদেহে আনুষ্ঠানিক গার্ড অব অনার ও শেষ শ্রদ্ধা নিবেদন করা হবে।পুলিশের উচ্চপদস্থ আধিকারিক, বিভিন্ন বাহিনীর সদস্য, প্রশাসনের কর্তাব্যক্তি এবং সহকর্মীরা প্রয়াত ডিজিপিকে শেষ শ্রদ্ধা জানাতে পুলিশ সদর দপ্তরে…

Read More

কমান্ডার-বাইকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২০ বছরের যুবকের, আহত আরেকজন; পলাতক গাড়িচালক

সোনামুড়া, ২০ জুলাই: সোনামুড়া মহকুমায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ২০ বছর বয়সী কাউসার হোসেন। একই ঘটনায় গুরুতর আহত হন ২৩ বছর বয়সী সাগর হোসেন। সোমবার দাওধারানী মাদ্রাসা সংলগ্ন এলাকায় একটি কমান্ডার গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।জানা গেছে, দুর্ঘটনায় নিহত কাউসার হোসেন এবং আহত সাগর হোসেন—উভয়েরই বাড়ি সোনামুড়া থানার অন্তর্গত ময়নামা পঞ্চায়েত…

Read More

ভয়াবহ অগ্নিকাণ্ডে ছাই কামাল মিয়ার বাড়ি! শ্রীনগরের বজেন্দ্র কলোনিতে আতঙ্ক

আগরতলা, ২০ জুলাই: শ্রীনগর থানার অন্তর্গত বজেন্দ্র কলোনি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় কামাল মিয়ার বাড়ি। সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই বাড়ি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও…

Read More

ডিজিপির মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতে সিপিআই(এম)-এর মিছিল, হাইকোর্টের চিফ জাস্টিসের তত্ত্বাবধানে তদন্ত কমিটি গঠনের দাবি

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মৃত্যুকে ঘিরে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবিতে সোমবার সিপিআই(এম)-এর উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়।মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে। পরে অনুষ্ঠিত সভায় দলের নেতারা দাবি করেন, ডিজিপির মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির (চিফ জাস্টিস) তত্ত্বাবধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

Read More

শেষ বিদায়ের আগে আবেগঘন মুহূর্ত! ডিজিপির মরদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী

আগরতলা, ২০ জুলাই: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের মরদেহ সোমবার জিবি হাসপাতালের মর্গ থেকে তাঁর সরকারি বাসভবনে নিয়ে আসা হয়। সেখানে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা শেষ শ্রদ্ধা জানান।মরদেহ বাসভবনে পৌঁছানোর পর এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। স্বামীর নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী। পরিবারের সদস্যদের শোকাহত অবস্থায় উপস্থিত সকলেই আবেগাপ্লুত…

Read More

দিল্লির ছাত্র আন্দোলনের প্রতি সংহতি, প্যারাডাইস চৌমুহনীতে এসএফআই-এর অনশনে বিরোধী দলনেতা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: দিল্লিতে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সংহতি জানিয়ে সোমবার আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)। কর্মসূচিতে উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সমর্থন জানান রাজ্যের বিরোধী দলনেতা।অনশন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের আন্দোলনকে গণতান্ত্রিকভাবে গুরুত্ব দেওয়া উচিত। দেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা…

Read More

প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের বাসভবনে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, পরিবারের পাশে থাকার বার্তা

আগরতলা, ২০ জুলাই ২০২৬: ত্রিপুরা পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের আকস্মিক প্রয়াণের পর তাঁর বাসভবনে পৌঁছে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।এদিন তিনি প্রয়াত ডিজিপির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রতিমা ভৌমিক বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যু…

Read More