স্নানযাত্রার মধ্য দিয়ে সূচনা খার্চি পূজার, আগামীকাল থেকে শুরু সাত দিনের ঐতিহ্যবাহী উৎসব ও মেলা
খয়েরপুর, ২১ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি পূজার সূচনা হলো খয়েরপুরের চৌদ্দ দেবতা মন্দিরে স্নানযাত্রার মধ্য দিয়ে। বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে চৌদ্দ দেবতার পবিত্র স্নান সম্পন্ন হয়। এই স্নানযাত্রার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাজ্যের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসবের প্রস্তুতি।আগামীকাল থেকে শুরু হবে সাত দিনব্যাপী খার্চি পূজা ও ঐতিহ্যবাহী মেলা। প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন…
