Headlines

tripuranewshub@gmail.com

খেলাধুলা শেষে বাড়ি ফিরেই যুবকের মৃত্যু, শোকে স্তব্ধ জগহরিমুড়া

আগরতলা, ২২ জুলাই: আগরতলার জগহরিমুড়া এলাকায় খেলাধুলা করে বাড়ি ফেরার পর এক যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতের নাম প্রীতম্বর কর (২৬)।পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো খেলাধুলা শেষে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন প্রীতম্বর। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নিলেও তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে…

Read More

দিল্লির ঘটনায় কংগ্রেসের বিরুদ্ধে কৈলাসহরে বিজেপির বিক্ষোভ মিছিল

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লির যন্তর-মন্তরে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকেলে কৈলাসহর বিজেপি মণ্ডলের উদ্যোগে কংগ্রেসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।ঊনকোটি জেলা বিজেপি কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে জেলা কংগ্রেস কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন ঊনকোটি…

Read More

‘কথা ও কাজে মিল থাকলেই সমাজে প্রতিষ্ঠা’— সোনামুড়ায় বিজেপি কর্মীদের বার্তা অভিষেক দেব রায়ের

সোনামুড়া, ২২ জুলাই: “সমাজে প্রতিষ্ঠা তখনই পাবেন, যখন আপনি যা বলবেন এবং যা করবেন—দুটির মধ্যে মিল থাকবে।” এই বার্তাই দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে তুলে ধরলেন ত্রিপুরা বিজেপির নবনিযুক্ত প্রদেশ সভাপতি অভিষেক দেব রায়। বুধবার সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিয়ে তিনি কর্মীদের উদ্দেশে এই আহ্বান জানান।প্রদেশ সভাপতির দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সাংগঠনিক জেলা…

Read More

কংগ্রেস ভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত পুলিশ

আগরতলা, ২২ জুলাই: রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে আগরতলার পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনী।কংগ্রেস ভবনের আশপাশের এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসানো হয়েছে এবং পুলিশ সদস্যরা সার্বক্ষণিক পরিস্থিতির ওপর…

Read More

রাহুল গান্ধীর বিরুদ্ধে বিজেপির বিক্ষোভ মিছিল, কংগ্রেস ভবনের সামনে উত্তেজনা

আগরতলা, ২২ জুলাই: নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভের প্রতিবাদে বুধবার আগরতলায় বিক্ষোভ মিছিল সংগঠিত করে বিজেপি।বিজেপির প্রদেশ কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে পোস্ট অফিস চৌমুহনী এলাকায় কংগ্রেস ভবনের সামনে পৌঁছায়। সেখানে উভয় পক্ষের কর্মী-সমর্থকদের উপস্থিতিকে কেন্দ্র করে কিছু সময়ের…

Read More

ডিজিপির মৃত্যু ও প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব ‘আমরা বাঙালি’, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২২ জুলাই: ত্রিপুরা পুলিশের মহানির্দেশকের (ডিজিপি) মৃত্যুর ঘটনা এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সরব হয়েছে রাজনৈতিক সংগঠন আমরা বাঙালি।বুধবার আয়োজিত এক কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ডিজিপির মৃত্যুর ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানান। পাশাপাশি, সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের ঘটনাগুলিরও পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।বক্তারা বলেন, জনমনে…

Read More

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের বিক্ষোভ, উত্তাল সার্কিট হাউস এলাকা

আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তৃতীয় দিনেও আগরতলার সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন ছাত্র-যুব সংগঠনের সদস্যরা।বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভিন্ন জাতীয় স্তরের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থায় অনিয়মের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নৈতিক দায় স্বীকার করে পদত্যাগ করতে হবে। এ দাবিতে তারা স্লোগান দেন এবং দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।কর্মসূচিকে…

Read More

কৃষি চুক্তির প্রতিবাদে বটতলায় এআইকেকেএমএস-এর বিক্ষোভ

আগরতলা, ২২ জুলাই: মার্কিন সাম্রাজ্যবাদের সঙ্গে প্রস্তাবিত কৃষি চুক্তির প্রতিবাদে বুধবার আগরতলার বটতলা এলাকায় বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে অল ইন্ডিয়া কৃষক ও খেতমজুর সংগঠন (AIKKMS)।বিক্ষোভে সংগঠনের নেতা-কর্মীরা কৃষি ও কৃষকদের স্বার্থবিরোধী বলে দাবি করা বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দেন এবং কেন্দ্র সরকারের অবস্থানের তীব্র সমালোচনা করেন।বক্তারা অভিযোগ করেন, বিদেশি শক্তির সঙ্গে কৃষি সংক্রান্ত চুক্তি দেশের…

Read More

ছাত্র আন্দোলন ইস্যুতে কৈলাসহর থানা ঘেরাও কংগ্রেসের, কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ

কৈলাসহর, ২২ জুলাই: দিল্লিতে ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের দমন-পীড়নের অভিযোগ এবং বিরোধী নেতা রাহুল গান্ধী-সহ একাধিক নেতাকে আটকের প্রতিবাদে বুধবার কৈলাসহর জেলা কংগ্রেসের উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালিত হয়।এই কর্মসূচিতে অংশ নেন কৈলাসহরের বিধায়ক বিরজিৎ সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান-সহ দলের নেতা-কর্মীরা। বিক্ষোভকারীরা মিছিল করে কৈলাসহর থানার সামনে পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান…

Read More

তেলিয়ামুড়ায় সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও মোবাইল-সরঞ্জাম

তেলিয়ামুড়া, ২২ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার পি.ডব্লিউ.ডি-র অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্বৃত্তরা গভীর রাতে অফিসের মূল ফটক, বিভিন্ন কক্ষ, লকার ও আলমারির তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।বুধবার খার্চি পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনেও বিশেষ প্রয়োজনে কয়েকজন কর্মী অফিসে এসে মূল ফটকের তালা ভাঙা…

Read More