প্রতিষ্ঠা দিবসে ব্যতিক্রমী উদ্যোগ! কৃতি ছাত্রীকে সংবর্ধনা, শিশুদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিল অটো মজদুর সংঘ
শান্তিরবাজার, ২৩ জুলাই: ভারতীয় মজদুর সংঘের ৭২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাউথ ত্রিপুরা অটোরিক্সা মজদুর সংঘের উদ্যোগে শান্তিরবাজারে নানা সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়। বগাফা অটোস্ট্যান্ডে দলীয় পতাকা উত্তোলন, শ্রমিক সঙ্গীত পরিবেশন এবং সমাজসেবামূলক কার্যক্রমের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।এদিন সংগঠনের পক্ষ থেকে শান্তিকলোনী এলাকার এক শ্রমিকের কৃতী কন্যাকে সংবর্ধনা জানানো হয়। ওই ছাত্রী ত্রিপুরা…
