Headlines

tripuranewshub@gmail.com

বিধানসভায় উল্টো জাতীয় পতাকা, বিতর্কে মন্ত্রী বিকাশ দেব্বর্মা

ত্রিপুরা বিধানসভায় জাতীয় পতাকা উল্টোভাবে ধরাকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। অভিযোগ, বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী বিকাশ দেব্বর্মা উল্টো জাতীয় পতাকা হাতে তুলে ধরেন। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।

Read More

যোগেন্দ্রনগরে CPIM কার্যালয়ে হামলার অভিযোগ, পরিদর্শনে এম.এ. বেবি ও জিতেন চৌধুরী

যোগেন্দ্রনগরের বিদ্যাসাগর এলাকায় CPIM কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। ঘটনার পর দলীয় কার্যালয় পরিদর্শন করেন CPIM-এর সাধারণ সম্পাদক এম.এ. বেবি, বিরোধী দলনেতা জিতেন চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব।পরিদর্শনের সময় তাঁরা কার্যালয়ের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখেন এবং ঘটনার বিষয়ে স্থানীয় দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন। ঘটনায় BJP-র বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে CPIM। যদিও অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের…

Read More

ছাগল চুরির অভিযোগে বিক্রমনগরে তাণ্ডব, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর

ছাগল চুরি ও ছাগল হত্যার অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, গৌতম দত্ত নামে এক ব্যক্তির বিরুদ্ধে ছাগল চুরি এবং নির্যাতনের অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, পাশের বাড়ির একটি ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়ার ভয়ে সেটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। ঘটনার পর অভিযুক্ত…

Read More

বালি মাফিয়ার মেশিনে আগুন, গাড়ি ভাঙচুর! বড়কাঁঠালে উত্তেজনা

সিধাই থানাধীন বড়কাঁঠাল এলাকায় অবৈধ বালি উত্তোলনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ এলাকাবাসী বালি উত্তোলনের কাজে ব্যবহৃত একটি মেশিনে আগুন ধরিয়ে দেন এবং একটি গাড়ি ভাঙচুর করেন। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Read More

সরকারি চাকরিতে PRTC বাধ্যতামূলক করার দাবিতে আগরতলায় Gen-Z-র বিক্ষোভ

রাজ্যে সরকারি চাকরির ক্ষেত্রে স্থায়ী বাসিন্দার শংসাপত্র (PRTC) বাধ্যতামূলক করার দাবিতে আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন Gen-Z ছাত্রছাত্রীরা।তাদের দাবি, সরকারি চাকরিতে রাজ্যের স্থায়ী বাসিন্দাদের অগ্রাধিকার নিশ্চিত করতে PRTC বাধ্যতামূলক করা হোক। দাবি পূরণে দ্রুত পদক্ষেপের আহ্বান জানান আন্দোলনকারীরা।

Read More

বালি মাফিয়ার বিরুদ্ধে ক্ষোভ, বনকর্মীদের গাড়ি আটকে বিক্ষোভ বড়কাঁঠালে

সিধাই থানাধীন বড়কাঁঠাল, বীর মোহন ও মোকামবাড়ি এলাকায় দীর্ঘদিন ধরে প্রায় ১২টি অবৈধ বালুর ঘাটে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি বন দপ্তরকে জানানো হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।এদিন অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী বন দপ্তরের কর্মীদের গাড়ি আটকে দেন। অভিযোগ, বালুর ঘাট থেকে মাসিক ‘প্রণামী’ নিতে আসা চার বনকর্মীকে ঘিরে বিক্ষোভ দেখানো…

Read More

‘সেবা সংকল্প অভিযান’ ঘিরে বিজেপির আলোচনা সভা আগরতলায়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবা ও নেতৃত্বের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সেবা সংকল্প অভিযান’-কে সামনে রেখে আগরতলা স্টেট গেস্ট হাউসে আলোচনা সভার আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি।সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেব রায়সহ দলের মন্ত্রী, বিধায়ক ও অন্যান্য নেতৃত্ব। ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অভিযান…

Read More

রাজ্যপালের সঙ্গে প্রদ্যুৎ-রুনিয়েল, টিটিএএডিসির বিল নিয়ে আলোচনা

আগরতলার লোক ভবনে তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং টিটিএএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন।সাক্ষাতে টিটিএএডিসি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি, টিটিএএডিসি কর্তৃক পাস হওয়া বেশ কয়েকটি মুলতুবি বিল দ্রুত বিবেচনা করে অনুমোদনের জন্য রাজ্যপালের কাছে অনুরোধ জানানো হয়।

Read More

খোয়াইয়ের পুকুরে অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ, চাঞ্চল্য এলাকায়

খোয়াইয়ের জেলা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় সংলগ্ন ধলা বিল এলাকার একটি পুকুর থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকালে ধলা বিল পালপাড়া এলাকার বাসিন্দারা আশপাশে পচা দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখা যায়।খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের উদ্যোগ নেয় এবং ঘটনার তদন্ত…

Read More

আমতলিতে মাদকবিরোধী অভিযানে সাফল্য, ব্রাউন সুগার-ইয়াবা উদ্ধার

আমতলির শচীন্দ্রলাল পশ্চিমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে রাসেল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২০ গ্রাম ব্রাউন সুগার, ১০০টি ইয়াবা ট্যাবলেট এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য ১০ লক্ষ টাকা বলে জানা গেছে।পুলিশ সূত্রে খবর, মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না,…

Read More