৩৫-৩৬ নম্বর ওয়ার্ডের নানা দাবিতে এসডিএমকে ডেপুটেশন, মহকুমা শাসক কার্যালয়ের সামনে সিপিআইএমের বিক্ষোভ সভা
আগরতলা | আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা ও উন্নয়নমূলক দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্দেশে ডেপুটেশন প্রদান করে সিপিআইএম।ডেপুটেশনে এলাকার পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, আলোকসজ্জাসহ বিভিন্ন জনপরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়।ডেপুটেশন কর্মসূচির পাশাপাশি সদর মহকুমা শাসক (এসডিএম) কার্যালয়ের সামনে একটি প্রতিবাদ সভারও আয়োজন…
