Headlines

tripuranewshub@gmail.com

অম্বাবুচির ভিড়ে চুরির তাণ্ডব! লক্ষ্মী নারায়ণ বাড়িতে পুজো দিতে গিয়ে গয়না-ফোন খোয়ালেন বহু মহিলা

আগরতলা, ২৬ জুন: অম্বাবুচি উপলক্ষে আগরতলার লক্ষ্মী নারায়ণ বাড়িতে পুজো দিতে এসে চুরির শিকার হওয়ার অভিযোগ তুললেন উজান অভয়নগর ও প্রতাপগড় এলাকার একাধিক মহিলা। তাঁদের দাবি, ভিড়ের সুযোগ নিয়ে চোরের দল গলার সোনার চেইন ও মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর উপস্থিত লোকজনের সহায়তায় কয়েকজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া…

Read More

গাঁজা হটাও, গাছ লাগাও: বিশালগড়ে বন-পুলিশের সচেতনতার বার্তা

বিশালগড়, ২৬ জুন: পরিবেশ সংরক্ষণ এবং মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বিশালগড় বন বিভাগ ও পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘গাঁজা হটাও, গাছ লাগাও’ সচেতনতামূলক অভিযান।এই উপলক্ষে বিশালগড় মোটর স্ট্যান্ড থেকে বিশালগড় থানা পর্যন্ত একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি বের হয়। র‍্যালিতে বন ও পুলিশ বিভাগের আধিকারিকদের পাশাপাশি বিভিন্ন স্তরের কর্মী, বিশালগড় বাজারের ব্যবসায়ী এবং…

Read More

শান্তিরবাজারে বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তী উদযাপন, ‘বন্দে মাতরম’-এর চেতনায় শ্রদ্ধার্ঘ্য

শান্তিরবাজার, ২৬ জুন: সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে এক মর্যাদাপূর্ণ শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদ, শান্তিরবাজার পৌরপরিষদ, বগাফা ও জোলাইবাড়ী পঞ্চায়েত সমিতি এবং বি.এ.সি-এর যৌথ সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় চারাগাছে জল সিঞ্চনের মাধ্যমে। পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে…

Read More

বেহাল মাধবনগর স্কুল! ক্লাসরুমে গরু-ছাগল, নোংরা পানীয় জল নিয়ে ক্ষোভ

দক্ষিণ ত্রিপুরার পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত মাধবনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বেহাল পরিকাঠামো ও অস্বাস্থ্যকর পরিবেশকে কেন্দ্র করে চরম ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক, ছাত্রছাত্রী এবং স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ব্যবস্থার মান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের সীমানাপ্রাচীর না থাকায় বহিরাগতদের অবাধ যাতায়াত চলছে। এমনকি ক্লাসরুমের ভেতরেও গরু-ছাগল…

Read More

ইনচার্জের বদলির খবরে উত্তাল নির্ভয়পুরের রাবার বাগান, গেটে তালা ঝুলিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি শ্রমিকদের

নির্ভয়পুর টিএফডিপিসি (TFDPC)-র রাবার বাগানের ইনচার্জ দীপেন বণিকের বদলির খবরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছেন শ্রমিকরা। শুক্রবার ভোর থেকেই কাঠালিয়া ব্লকের নির্ভয়পুর গ্রাম পঞ্চায়েত এলাকার রাবার বাগানে বিক্ষোভে সামিল হন নারী-পুরুষ শ্রমিকরা।জানা গেছে, দীর্ঘ কয়েক বছর ধরে গড়ে ওঠা এই রাবার বাগানে বর্তমানে প্রায় ৬০ জন শ্রমিক কর্মরত। ২০১৭ সাল থেকে বাগানের ইনচার্জ হিসেবে দায়িত্ব…

Read More

অম্বুবাচীতে মন্দিরে চুরির চেষ্টা! হাতেনাতে ধরা পড়লেন এক মহিলা

অম্বুবাচী উপলক্ষে ভক্তদের ভিড়ে মুখর ছিল লক্ষ্মী নারায়ণ বাড়ি। তবে ধর্মীয় এই পরিবেশের মধ্যেই চুরির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীদের দাবি, এক মহিলা মন্দির প্রাঙ্গণে চুরির চেষ্টা করার সময় উপস্থিত লোকজনের সন্দেহের মুখে পড়েন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই মহিলাকে নিজেদের হেফাজতে নিয়ে যায়।ঘটনার জেরে কিছু…

Read More

আগরতলায় শুরু তিন দিনব্যাপী চলচ্চিত্র ও গণমাধ্যম কর্মশালা

নতুন প্রজন্মের চলচ্চিত্র ও গণমাধ্যমকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে আগরতলা প্রেস ক্লাবে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিশেষ কর্মশালা। নীলকণ্ঠ সোসাইটি কালচারাল অর্গানাইজেশন এবং কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় অংশ নিয়েছেন চলচ্চিত্র ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থী এবং সংস্কৃতিকর্মীরা।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক সানিত দেবরায়সহ আয়োজক সংস্থার কর্মকর্তারা। উদ্বোধনী পর্বে…

Read More

‘খেত বাঁচাও অভিযান’-এ মুখ্যমন্ত্রী মানিক সাহা, কৃষি রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার বার্তা

কৃষিজমি সংরক্ষণ এবং কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে বামুটিয়ার বেরিমুড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘খেত বাঁচাও অভিযান’ কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা।এই কর্মসূচিতে কৃষিজমি রক্ষা, আধুনিক কৃষি পদ্ধতির প্রসার এবং কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি এবং এলাকার…

Read More

রাতারাতি রাস্তার মাঝে রহস্যময় গর্ত! আতঙ্কে কানাইবাড়ি, তদন্তে পুলিশ

বিশালগড়ের চড়িলাম–কানাইবাড়ি রেলব্রিজ সংলগ্ন এলাকায় শুক্রবার সকালে রাস্তার মাঝখানে একটি বড় গর্ত দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাতঃভ্রমণে বের হওয়া স্থানীয় বাসিন্দারা প্রথম গর্তটি দেখতে পান এবং মুহূর্তের মধ্যেই বিষয়টি এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে কে বা কারা রাস্তার মাঝখানে গর্তটি খুঁড়ে রেখে গেছে। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গর্তটি…

Read More

ফোনকলের পর উধাও গৃহবধূ, একই রাতে নিখোঁজ যুবকও! তদন্তে পুলিশ

আমতলী থানাধীন সূর্যমনিনগর ১৯ কাঠ এলাকায় এক সন্তানের জননী ২৬ বছর বয়সী গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী হাচন সরকার আমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করেছেন।পরিবারের দাবি, বৃহস্পতিবার রাতে গৃহবধূ রাখি নমের মোবাইল ফোনে একটি কল আসে। ওই ফোনকলকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এর প্রায় দুই…

Read More