Headlines

tripuranewshub@gmail.com

অম্বুবাচী উপলক্ষে ১৪ নম্বর ওয়ার্ডে সিঁদুর খেলায় মাতলেন মহিলারা

পবিত্র অম্বুবাচী উপলক্ষে ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সিঁদুর খেলা অনুষ্ঠান। এলাকার বিভিন্ন বুথের মহিলাদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানে উৎসবের আবহে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্নিগ্ধা দাস। তিনি এলাকার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেন এবং তাঁদের মধ্যে আম, দুধ ও সিঁদুর বিতরণ করেন। অনুষ্ঠানে…

Read More

রাস্তার দাবিতে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল বিক্ষোভ

দীর্ঘ সাত বছর ধরে বেহাল রাস্তার দুর্ভোগে অতিষ্ঠ হয়ে অবশেষে পথ অবরোধে সামিল হলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক নমঃপাড়া ও তাতিপাড়ার বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে জোলাইবাড়ী-বিলোনিয়া সড়ক অবরোধ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ উগরে দেন।স্থানীয়দের অভিযোগ, বহুবার জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও রাস্তা সংস্কারের কোনও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের পর উন্নয়নের যে…

Read More

আবারও পৃথক ‘টিপরাল্যান্ড’ দাবিতে সরব স্টেটহুড ডিমান্ড কমিটি, প্রেস ক্লাবে জোরালো বার্তা

এডিসি (ADC) এলাকাকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে আবারও সরব হলো টিপরাল্যান্ড স্টেটহুড ডিমান্ড কমিটি। বৃহস্পতিবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান অঘোর দেববর্মা পৃথক রাজ্যের দাবিকে নতুন করে সামনে তুলে ধরেন।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, সামাজিক-অর্থনৈতিক উন্নয়ন এবং স্বশাসনের প্রশ্নে যে দাবি উত্থাপিত হয়ে আসছে,…

Read More

বোন-মেরো রোগে আক্রান্ত বিশ্বজিৎকে দেখতে জিবি হাসপাতালে বিধায়ক জহর চক্রবর্তী, উন্নত চিকিৎসার জন্য আজ বহিরাজ্যে পাঠানো হচ্ছে

ধর্মনগরের বাসিন্দা বিশ্বজিৎ ধরকে দেখতে আগরতলার জিবি হাসপাতালে যান ধর্মনগরের বিধায়ক জহর চক্রবর্তী। জানা গেছে, বিশ্বজিৎ দীর্ঘদিন ধরে বোন-মেরো জনিত এক জটিল রোগে ভুগছেন এবং তার শারীরিক অবস্থা নিয়ে পরিবার উদ্বেগের মধ্যে রয়েছে।রোগীর চিকিৎসার অগ্রগতি ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন বিধায়ক। তিনি রোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন।রাজ্য সরকারের…

Read More

রাস্তার টাকা আত্মসাতের অভিযোগে DYFI-এর বিক্ষোভ, পাল্টা ‘মিথ্যা প্রচার’ বলে আক্রমণ পঞ্চায়েত ও বিজেপির

কমলাসাগর, ২৫ জুন: রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের নামে সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তুলে আন্দোলনে নামল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই (DYFI)। গত শুক্রবার সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হলেও অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে দেবীপুর গ্রাম পঞ্চায়েত এবং শাসক দল বিজেপি।ডিওয়াইএফআই-এর অভিযোগ, দেবীপুর পঞ্চায়েতের অন্তর্গত কেনানিয়া বাজার থেকে আগরতলা-কমলাসাগর…

Read More

অটোচালকের ছেলের দুর্দান্ত সাফল্য! উচ্চ মাধ্যমিকে রাজ্যের অষ্টম রাহুলের স্বপ্ন—একদিন শিক্ষক হওয়া

আগরতলা: চরম আর্থিক অনটন, প্রতিদিনের সংগ্রাম আর সীমাহীন প্রতিকূলতাকে সঙ্গী করেই সাফল্যের শিখরে পৌঁছেছে কাঞ্চনমালা পাল কলোনীর মেধাবী ছাত্র রাহুল রুদ্রপাল। এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়ে গোটা রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকার করে সে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন আর ইচ্ছাশক্তির কাছে দারিদ্র্য কখনও বাধা হয়ে দাঁড়াতে পারে না।রাহুলের বাবা দিলীপ রুদ্রপাল পেশায় একজন…

Read More

উন্নয়নের দাবির আড়ালে মৃত্যুফাঁদ! ঝুঁকিপূর্ণ ব্রিজ পেরিয়ে স্কুলে যাচ্ছে ২০০ পড়ুয়া

পানিসাগর, উত্তর ত্রিপুরা: উন্নয়নের নানা দাবি ও প্রচারের মাঝেও উত্তর ত্রিপুরার পদ্মবিল এলাকার মানুষের দৈনন্দিন জীবন যেন এখনও চরম অবহেলার শিকার। পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম পঞ্চায়েতের ১, ২, ৩ ও ৪ নম্বর ওয়ার্ডের প্রায় ৪৫০টি পরিবারের হাজারো মানুষ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা রাস্তা ও ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর নির্ভর করে চলাচল করতে…

Read More

খাবার ডেলিভারিতে দেরি, ক্ষোভে ডেলিভারি বয়কে মারধর! নাক-মুখ ফাটার অভিযোগ কাস্টমারের বিরুদ্ধে

আগরতলা, ২৫ জুন: খাবার পৌঁছাতে দেরি হওয়াকে কেন্দ্র করে এক ডেলিভারি বয়কে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে এক গ্রাহকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খোশবাগান এলাকায়।অভিযোগ অনুযায়ী, ডেলিভারি বয় অভিজিৎ সরকার, যার বাড়ি কৃষ্ণনগর এলাকায়, নির্ধারিত খাবার পৌঁছে দিতে গেলে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রাহক ভিকি মজুমদার। এরপর দু’জনের মধ্যে বচসা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে…

Read More

বিডিও’র সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগ! TRLM বুক কিপারের বিরুদ্ধে থানায় মামলা

তেলিয়ামুড়া, ২৫ জুন: আর্থিক অনিয়মের অভিযোগের আবহের মধ্যেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে তেলিয়ামুড়ার মহারানীপুর এলাকায়। এবার সরকারি সিল ও স্বাক্ষর জাল করার গুরুতর অভিযোগে তেলিয়ামুড়া থানায় লিখিত মামলা দায়ের করেছেন তেলিয়ামুড়া ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) বিপ্লব আচার্য।অভিযোগ অনুযায়ী, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন (TRLM)-এর বুক কিপার তথা মহারানীপুরের বাসিন্দা ঝুমা চৌধুরী বিডিও’র সরকারি সিল ও…

Read More

গাছ ভেঙে ঘর বিধ্বস্ত, অল্পের জন্য প্রাণে বাঁচল পরিবার! দুর্যোগ মোকাবেলায় অব্যবস্থার অভিযোগ তেলিয়ামুড়ায়

তেলিয়ামুড়া প্রতিনিধি: তেলিয়ামুড়ার গামাইবাড়ি এলাকায় একটি বিশালাকার গাছ ভেঙে পড়ে ত্রিপুরা পুলিশের এসপিও জওয়ান অর্জুন দাসের বসতঘরের একাংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত পরিবারের সদস্যরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।বুধবার রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ আকস্মিকভাবে গাছটি ঘরের ওপর ভেঙে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার পরপরই পরিবারের পক্ষ থেকে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের দুর্যোগ…

Read More