Headlines

tripuranewshub@gmail.com

কৃষকদের স্বার্থে ৬ দফা দাবি, উনকোটি জেলা শাসকের কাছে কিষাণ কংগ্রেসের স্মারকলিপি

কৃষকদের ন্যায্য অধিকার ও বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বৃহস্পতিবার উনকোটি জেলা শাসকের নিকট ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করল কৈলাশহর জেলা কিষাণ কংগ্রেস। সংগঠনের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করে কৃষি ও কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।স্মারকলিপিতে কিষাণ কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ অনুযায়ী কৃষকদের উৎপাদন…

Read More

নেশা কারবারি ও রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি, পুলিশ সুপারের কাছে ডিওয়াইএফআই-এর ডেপুটেশন

নেশা কারবারি এবং রাজনৈতিক দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করল ডিওয়াইএফআই (DYFI) নেতৃত্ব। বৃহস্পতিবার সংগঠনের নেতৃবৃন্দ জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপের দাবি জানান।ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ, সমাজে নেশার বিস্তার রোধে যারা সরব হচ্ছেন এবং নেশা বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা…

Read More

ভিলেজ কমিটি নির্বাচন: শরিকদের সঙ্গে জোট নিয়ে মুখ্যমন্ত্রীর গুরুত্বপূর্ণ বার্তা

আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শরিক দলগুলোর সঙ্গে জোট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের ভিত্তিতেই নির্বাচনী কৌশল নির্ধারণ করা হবে।মুখ্যমন্ত্রী বলেন, জোট সরকারের অন্যতম বৈশিষ্ট্য হলো পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা। তাই আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনেও শরিক দলগুলোর…

Read More

পানীয় জলের দাবিতে উদয়পুর-অমরপুর সড়ক অবরোধ, ক্ষোভে ফুঁসছেন কলুয়া ঢেপার বাসিন্দারা

দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে বৃহস্পতিবার উদয়পুর-অমরপুর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কলুয়া ঢেপা এডিসি ভিলেজের প্রায় ৫০ থেকে ৬০ জন উপজাতি মহিলা ও পুরুষ।অবরোধকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা নেই। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের…

Read More

সমীর দাসের পরিবারে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, খুনিদের কঠোর শাস্তির আশ্বাস

শহরতলীর কাঁঠালতলীতে খুন হওয়া সমীর দাসের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করলেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বৃহস্পতিবার তাঁর এই সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া পড়ে।এদিন রামপ্রসাদ পাল সমীর দাসের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং প্রয়াত সমীর দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের…

Read More

হারানো ২২ স্মার্টফোন উদ্ধার! মালিকদের মুখে হাসি ফিরিয়ে দিল এয়ারপোর্ট থানার পুলিশ

প্রযুক্তিনির্ভর বর্তমান জীবনে মোবাইল ফোন হারিয়ে যাওয়া মানেই বড় ধরনের ভোগান্তি। সেই হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ২২ জন গ্রাহক। এয়ারপোর্ট থানা এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২২টি স্মার্টফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল এয়ারপোর্ট থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, বিশেষ তদন্ত ও প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিহারসহ…

Read More

পোলিওমুক্ত ত্রিপুরার লক্ষ্যে উত্তর জেলায় ৩ দিনের পালস পোলিও অভিযান শুরু ২৮ জুন

পোলিওমুক্ত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) উদ্যোগে জাতীয় ইমিউনাইজেশন দিবস উপলক্ষে সারা দেশের মতো উত্তর জেলাতেও পালস পোলিও কর্মসূচি পালিত হতে চলেছে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির উদ্যোগে আগামী ২৮ জুন থেকে ৩০ জুন পর্যন্ত তিন দিনব্যাপী এই বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে।উত্তর জেলার পালস পোলিও…

Read More

কৃষকদের স্বার্থে সরব কিষান কংগ্রেস, গোমতী জেলাশাসকের কাছে ৬ দফা দাবি পেশ

কৃষকদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে গোমতী জেলার জেলাশাসকের কাছে গুরুত্বপূর্ণ ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা প্রদেশ কিষান কংগ্রেস কমিটির গোমতী জেলা শাখা। বৃহস্পতিবার ছয় সদস্যের একটি প্রতিনিধি দল জেলাশাসকের সঙ্গে সাক্ষাৎ করে কৃষি ক্ষেত্রের একাধিক জরুরি বিষয় তুলে ধরে একটি ছয় দফা দাবি সনদ জমা দেয়।প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, রাজ্যে ধান ক্রয় প্রক্রিয়ায়…

Read More

উদয়পুরে শুরু ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’, নাট্যমঞ্চে খুদে শিল্পীদের উচ্ছ্বাস

উদয়পুরের রাজর্ষি কলাক্ষেত্র বৃহস্পতিবার মুখরিত হয়ে উঠল খুদে নাট্যশিল্পীদের প্রাণচাঞ্চল্যে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং বিদ্যালয় শিক্ষা দপ্তর, উদয়পুর পৌর পরিষদ ও গোমতী জেলা পরিষদের যৌথ সহযোগিতায় শুরু হয়েছে গোমতী জেলা ভিত্তিক ‘ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা’।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোমতী জেলার অতিরিক্ত জেলাশাসক সুভাষ আচার্য্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক…

Read More

দেবদারুতে বাসে তল্লাশি, আটক দুই বাংলাদেশি নাগরিক!

দক্ষিণ ত্রিপুরার দেবদারু থানা এলাকায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা বলে পরিচয় দিয়েছেন।ঘটনার পর আটক দুই…

Read More