Headlines

বিধানসভার ওয়েলে নেমে ডিজিপির মৃত্যু নিয়ে বিরোধীদের বিক্ষোভ

ডিজিপির মৃত্যু ঘিরে বিধানসভায় উত্তেজনা ছড়াল। ঘটনার তদন্ত ও জবাবদিহিতার দাবিতে বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিরোধী বিধায়করা। এদিন তাঁরা বিষয়টি নিয়ে সরকারের কাছে স্পষ্ট বক্তব্য ও প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানান। বিরোধীদের বিক্ষোভে কিছু সময়ের জন্য বিধানসভার কার্যক্রমেও উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

Read Full News

৯ দফা দাবিতে খোয়াইয়ে GMP-TYF-TSU-এর গণঅবস্থান

খোয়াইয়ে ৯ দফা দাবিতে গণঅবস্থান কর্মসূচি পালন করল GMP, TYF ও TSU-এর খোয়াই মহকুমা কমিটি। ভিলেজ কমিটি নির্বাচন ঘোষণা, টিটিএএডিসিতে চাকরি কেন্দ্রের সৃষ্টি এবং ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করাসহ একাধিক দাবি সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।গণঅবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, টিটিএডিসির প্রাক্তন সিইএম রঞ্জিত দেববর্মা, প্রাক্তন বিধায়ক পদ্মকুমার…

Read Full News

শান্তিরবাজার থানায় সম্প্রীতির রাখি, পুলিশ থেকে সাংবাদিক—ভ্রাতৃত্বের বন্ধনে সবাই

শান্তিরবাজার: রাখি পূর্ণিমা উপলক্ষে শান্তিরবাজার থানায় কর্মরত আরক্ষা দপ্তরের মহিলা কর্মীদের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশেষ রাখি বন্ধন উৎসব। দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দে মেতে উঠলেন পুলিশ বিভাগের বোনেরা।এদিন এক অনুষ্ঠানের মাধ্যমে থানায় কর্মরত আরক্ষা দপ্তরের কর্মী, বনদপ্তরের কর্মী, সংবাদমাধ্যমের প্রতিনিধি, যানচালক, জেলা পরিষদের সদস্যসহ বিভিন্ন পেশার মানুষের হাতে রাখি পরিয়ে দেন মহিলা পুলিশ কর্মীরা। তাঁদের…

Read Full News

আড়ালিয়ার ‘মরণফাঁদ’ রাস্তা! ২০ দিনের মধ্যে কাজ না হলে চার সড়ক অবরোধের হুঁশিয়ারি

আড়ালিয়া: বড় বড় খানাখন্দ আর গর্তে বেহাল আড়ালিয়ার অন্যতম প্রধান যোগাযোগের রাস্তা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকরীভাবে কাজ এগোয়নি। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।এই রাস্তার ওপর নির্ভরশীল এলাকার হাজারো মানুষ। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন যাতায়াত—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই সড়কটি বর্তমানে কার্যত…

Read Full News

সীমান্তে মানবিকতার রাখি, BSF জওয়ানদের ভ্রাতৃত্বের বন্ধনে বাঁধল মহিলা মোর্চা

সিপাহীজলা: পবিত্র রাখি পূর্ণিমা উপলক্ষে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত BSF জওয়ানদের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে মানবিক উদ্যোগ নিল বিজেপি সিপাহীজলা দক্ষিণ জেলা মহিলা মোর্চা।বৃহস্পতিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী শ্রীমন্তপুর বিওপিতে আয়োজিত বিশেষ কর্মসূচিতে মহিলা মোর্চার নেত্রীরা BSF জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন। পাশাপাশি জওয়ানদের মিষ্টিমুখ করিয়ে তাঁদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।মহিলা মোর্চার পক্ষ থেকে…

Read Full News

ওভারটেকের সময় গাড়ির ধাক্কা, প্রাণ গেল ৬৫ বছরের মহিলার!

কামালঘাট: ফের পথ দুর্ঘটনায় মৃত্যু এক মহিলার। ঘটনাটি ঘটেছে লেফুঙ্গা থানাধীন আগরতলা–খোয়াই ১০৮(বি) জাতীয় সড়কের কামালঘাট শান্তিপাড়া এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায়, ওভারটেক করার সময় একটি কুইজার গাড়ি মিনা রাণী ঘোষ নামে প্রায় ৬৫ বছর বয়সি এক মহিলাকে ধাক্কা মারে। দুর্ঘটনার পর গাড়িটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যায় বলে অভিযোগ।গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্য ও স্থানীয়রা…

Read Full News

ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজে বিপত্তি, তিনতলা থেকে পড়ে গুরুতর আহত শ্রমিক

আমবাসা, ধলাই: ধলাই জেলা হাসপাতালে নির্মাণকাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে গুরুতর আহত হলেন এক পরিযায়ী শ্রমিক। আহত শ্রমিকের নাম গৌরেস নমঃশূদ্র। তাঁর বাড়ি কাছাড় জেলার করিমগঞ্জ এলাকায় বলে জানা গেছে।জানা যায়, শুক্রবার সকালে ধলাই জেলা হাসপাতালের তিনতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন গৌরেস। নির্মাণকাজ চলাকালীন আচমকাই পা পিছলে নিচে পড়ে যান তিনি। দুর্ঘটনায় তাঁর…

Read Full News

রাস্তার কাজে বাধা দেওয়ায় হামলার অভিযোগ! মনু বাজারের উপপ্রধানের বিরুদ্ধে সরব কৃষ্ণ দাস

মনু বাজার পঞ্চায়েতের উপপ্রধান তথা পার্থ চক্রবর্তীর বিরুদ্ধে হামলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযোগকারী কৃষ্ণ দাসের দাবি, রাস্তা নির্মাণের কাজ নিয়ে আপত্তি জানানোয় তাঁর ওপর হামলা চালানো হয়।স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা নির্মাণকে কেন্দ্র করে এলাকায় বিরোধের সূত্রপাত। অভিযোগ, রাস্তার কাজ নিয়ে প্রশ্ন তোলায় কৃষ্ণ দাসকে বাধা দেওয়া হয় এবং পরবর্তীতে তাঁর ওপর হামলা…

Read Full News

বিধানসভায় দ্বিতীয় দিনেও সরব বিরোধীরা, একের পর এক প্রশ্নের জবাব সরকারপক্ষের

ত্রিপুরা বিধানসভা অধিবেশনের দ্বিতীয় দিনেও সরগরম থাকল বিধানসভা। বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করা হয় অধিবেশনে।বিরোধীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা সহ সরকারের অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। বিভিন্ন দপ্তরের কাজ, উন্নয়নমূলক প্রকল্প এবং জনস্বার্থের একাধিক বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে আলোচনা হয়।অধিবেশনকে ঘিরে এদিন শাসক ও বিরোধী দলের…

Read Full News

বিদ্যুৎ-পানীয় জল নেই ১৫ দিন, পথ অবরোধে রামঠাকুর পাঠশালার ছাত্র-অভিভাবক!

প্রতাপগড় রামঠাকুর পাঠশালা ভয়েস স্কুলের বিভিন্ন সমস্যার প্রতিবাদে এবার পথে নামলেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা। স্কুলে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা থাকায় ক্ষোভে পথ অবরোধ করেন তাঁরা।অভিভাবকদের অভিযোগ, গত প্রায় ১৫ দিন ধরে স্কুলে বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা চলছে। এর পাশাপাশি বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক না থাকায় পড়াশোনাতেও ব্যাহত হচ্ছে বলে দাবি তাঁদের।একাধিকবার…

Read Full News